• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের রায়হান হত্যা: কোথায় আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই আকবর গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতুর দাবি, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

ওসমানীনগরে মোটরসাইকেলসহ ২ সন্দেহভাজন আটক

Reporter Name / ১১৩ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

158

সিলেটের ওসমানীনগরে গভীর রাতে সন্দেহজনক ঘোরাফেরার সময় মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার উপজেলার তাজপুর ইউনিয়নের হস্তিদুর গ্রামের শাহ আব্দুল হান্নানের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার আটকরাই ইউনিয়নের ফকিরেরগাঁও গ্রামের মজমিল আলীর ছেলে তাজুল ইসলাম (৪১) এবং বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের নসিয়ারপুর গ্রামের সোহেল মিয়া (৪২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ৩টার দিকে তাজুল ইসলাম একটি মোটরসাইকেল (হবিগঞ্জ-ল-১১-১২১৬) নিয়ে হস্তিদুর গ্রামের শাহ আব্দুল হান্নানের বাড়ির সামনে ঘোরাফেরা করছিলেন। মোটরসাইকেলের শব্দ পেয়ে আব্দুল হান্নান ঘর থেকে বেরিয়ে তাকে চ্যালেঞ্জ করেন এবং আটক করেন। এসময় তাজুলের কথাবার্তায় সন্দেহ হলে তিনি আশপাশের মানুষকে খবর দেন।

জিজ্ঞাসাবাদে তাজুল জানায়, সে বোয়ালজুড় ইউনিয়নের নসিয়ারপুর গ্রামের রিপনের কাছে টাকা পায়। সেই টাকার বিনিময়ে মোটরসাইকেলটি রিপনের কাছে পৌঁছে দিতে এসেছে। স্থানীয়রা জানান, এই ‘রিপন’ একজন কুখ্যাত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এতে তাদের সন্দেহ আরও ঘনীভূত হয়।

পরবর্তীতে সোমবার সকালে রিপন তার ভাই সোহেল মিয়াকে ঘটনাস্থলে পাঠায় তাজুল ও মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে। তখন স্থানীয়রা সোহেলকেও আটক করেন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে দুজনকে থানায় নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, হস্তিদুর গ্রামের একটি বাড়িতে সম্প্রতি যুক্তরাজ্য থেকে কয়েকজন প্রবাসী দেশে ফিরেছেন। আটককৃতরা ওই প্রবাসীদের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। সম্ভবত ভুলবশত তারা আব্দুল হান্নানের বাড়ির সামনে অবস্থান নেওয়ায় ধরা পড়ে যায়। ডাকাত রিপনের নাম উঠে আসায় বিষয়টি আরও স্পষ্ট হয়েছে বলে মনে করছেন তারা।

এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কথার সত্যতা যাচাই এবং এর পেছনে বড় কোনো চক্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd