• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুলাউড়ার সাজু হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন শ্রীলেখা সেউতা দিয়ে স্পেনে ঢুকেছে ৬০ হাজার অভিবাসী, ৩৪ জনের মৃত্যু ‘শহীদদের রক্তে ভেজা এই জমিনে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই’ কোর্টপয়েন্টে সিলেট মহানগর জামায়াতের গণমিছিল কাল সিলেটে দিশারী শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : মহানগর জামায়াতের দোয়া মাহফিল পরিবহন শ্রমিকরা চাঁদাবাজদের হাতে নাজেহাল হচ্ছেন: বিরোধীদলীয় নেতা অনিয়মের বিরুদ্ধে কথা বলেই যাবো সিলেট মহানগর জামায়াতের দোয়া মাহফিল জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি আটক অস্ত্র ছাড়বে হামাস, সেনা সরাবে ইসরায়েল সুরমা নদীতে ভাসছিল অজ্ঞাত মরদেহ ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ চাঁদার লাখ লাখ টাকা যেভাবে সংগ্রহ করতেন সন্ত্রাসী ডেভিড ইমন মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার পরাশক্তির শক্তি বনাম দুর্বল রাষ্ট্রের কৌশল: যুক্তরাষ্ট্র – ইরান সংঘাতের নতুন পাঠ জুমার আজানের পর যে কাজগুলো করা নিষেধ অস্ট্রেলিয়ায় শান্তর ‘মিশন রেসপেক্ট’ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের নগর ব্যবস্থাপনা যাচাই করলেন প্রধানমন্ত্রী

ওসমান হাদির মৃত্যুতে ছাত্রদলের শোক

Reporter Name / ২৪৮ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

220

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সংগঠনের সহ-দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মো. নাজমুচ্ছাকিব স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।


বিবৃতিতে বলা হয়, আপোসহীন যুবক এবং সাংস্কৃতিক আন্দোলনের দক্ষ সংগঠক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গভীরভাবে শোকাহত। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের সহযোদ্ধা ওসমান হাদীকে যিনি স্বৈরাচারবিরোধী সংগ্রামে নিজেকে নিবেদিত করেছিলেন। গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সাংস্কৃতিক স্বকীয়তা রক্ষার লড়াইয়ে তিনি ছিলেন সদা জাগ্রত। রাজপথের আন্দোলনের পাশাপাশি সাস্কৃতিক পরিসরেও তার সক্রিয় ভূমিকা ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধকে শক্তিশালী করেছে। রাজনৈতিক ফ্যাসিবাদের পতনের পরে তিনি সাংস্কৃতিক ফ্যাসিবাদকে পরাজিত করতে দীর্ঘ সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন।


এতে আরও বলা হয়, পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ডে তাঁর জীবনপ্রদীপ নিভে গেলেও, তার আদর্শ ও সংগ্রামের চেতনা অম্লান থাকবে। ছাত্রদল বিশ্বাস করে, শরিফ ওসমান বিন হাদির আত্মত্যাগ আমাদের আগামী দিনের সকল গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী আন্দোলনে প্রেরণার উৎস হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd