• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে ন্যস্ত: মির্জা ফখরুল এমসি কলেজ ছাত্রাবাসে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল ছড়িয়ে পড়েছে রোনালদো-জর্জিনার বিয়ের আমন্ত্রণপত্র, আসল নাকি গুঞ্জন? টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেওয়া হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার রেল সচিবকে নিয়ে জাফলংয়ে মন্ত্রী আরিফ সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা বি*ক্ষো*ভ মিছিল জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় দেওয়া হবে না: অ্যাডভোকেট জুবায়ের দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও ওসামার নাম পরকীয়ার দায়ে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ককে অব্যাহতি কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস বিকৃত ভিডিও ছড়ানোর অভিযোগে এমপি নাসেরের আইনি পদক্ষেপ ফের এনসিপির গাড়িবহরে হামলা, আহত পাটোয়ারী দৈনিক জালালাবাদ কোনো দলের নয়, জনগণের মুখপাত্র হিসেবে নীতির প্রশ্নে আপসহীন থাকুক- ডা. শফিকুর রহমান এমপি মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুলাউড়ার সাজু

ওসমান হাদি লাইফ সাপোর্টে: ঢামেক পরিচালক

Reporter Name / ২৪১ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

198

রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’ রয়েছেন।

 

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার পরে গণমাধ্যমে দেয়া বক্তব্যে এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

 

তিনি বলেন, হাদির মাথার ভেতরে গুলি রয়েছে। তার অবস্থা ক্রিটিক্যাল। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন। আমরা তার জন্য সর্বোচ্চটুকু করছি।

 

অন্যদিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ বলেন, হাদিকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয় তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর দেয়া হয়। তার তার মাথার ভেতরে গুলি আছে, কানের আশপাশে গুলি লেগেছে।

এরআগে, দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদির ওপর গুলি চালায় দুর্বৃত্তরা।

ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ জানান, জুমার নামাজ পড়ে মতিঝিল বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় যাওয়ার সময় দুটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা গুলি চালায়। এতে গুলিটি তার বাম কানের নিচে লাগে। গুলি করেই তারা পালিয়ে যায়। এরপর ওসমান হাদিকে রিকশায় করে হাসপাতালে নেয়া হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সময় নিউজকে বলেন, এখনো বিস্তারিত আমরা জানতে পারিনি। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছি, উনি রিকশায় করে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল আসা আরোহীরা তাকে গুলি করে।

 

হত্যার হুমকি পেয়েছিলেন হাদি

গত নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি। ১৪ নভেম্বর এক ফেসবুকে পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে।

 

ওসমান হাদি লিখেছিলেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd