• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ স্টার্ক-শরিফুলে এলোমেলো পরিসংখ্যানের পাতা চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর কানাইঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল: ৪ নেতাকর্মী গ্রেফতার এয়ারপোর্টে ভারতীয় চা-পাতাসহ মিনি কাভার্ড ভ্যান জব্দ, আটক এক পরিবহন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ফলিকের ইন্তেকাল, দাফন সম্পন্ন সিলেটে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ দিরাইয়ে চুরির অভিযোগে ‘ভুয়া বিজিবি’ সদস্য গ্রেফতার মাধবপুরে মোবাইল চুরির সাজা ২০০ রাকাত নামাজ! বড়লেখায় বিএনপি নেতার জিম্মায় রাখা ১৪ ভারতীয় মহিষের ৯টিই উধাও ওসমানীনগরে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ সিলেটে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের তৎপরতা দেখতে চাই না: বাণিজ্যমন্ত্রী প্রকাশিত ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর্জেন্টিনার আরও যারা শাস্তি পেলেন তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ প্রধানমন্ত্রী ভারত সফরে যেতেই পারেন, তবে সেটা হতে হবে সমমর্যাদার: ডা. শফিকুর রহমান এমপি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছের বাজারে আগুন, হাত দেওয়া যাচ্ছে না মুরগি-ডিমেও মহাসচিব থেকে মহামান্য

কানাইঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল: ৪ নেতাকর্মী গ্রেফতার

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

22

সিলেটের কানাইঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংগঠনটির চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাত ও শনিবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার কুওরঘড়ী গ্রামের কামাল উদ্দিনের ছেলে ইউনুস আহমদ (২২), পৌরসভার বিষ্ণুপুর গ্রামের মো. নূর উদ্দিনের ছেলে আব্দুল কাদির হৃদয় ওরফে মোহাম্মদ আলী (৩৪), দক্ষিণ লক্ষ্মীপ্রসাদ গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে মাইন উদ্দিন আকরাম (১৯) এবং চড়িপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আবু তাহের (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল চারটার দিকে কানাইঘাট সদর ইউনিয়নের চতুল-দরবস্ত সড়কের বারহাল সেতুর ওপর ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী নিয়ে একটি ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। মিছিলটি সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহেল সিরাজের সমর্থিত গ্রুপ বলে জানা গেছে। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ওই রাতেই পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করে। মামলার পর পুলিশি অভিযানে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রবাসে অবস্থানরত চতুল এলাকার সাবেক ছাত্রলীগ নেতা এমএ কামালসহ আরও কয়েকজনের অর্থায়নে এই ঝটিকা মিছিলের আয়োজন করা হয়েছিল।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাছাড়া মিছিলে অংশ নেওয়া অন্য আসামিদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd