• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ায় এগিয়ে মেয়েরা কারিগরি বোর্ডে পাস ৫৮.২০ শতাংশ, জিপিএ ৩৯৫১ সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ৬ শর্ত, যা আছে এতে ব্যভিচার থেকে বাঁচার ৩ দোয়া শ্বশুরবাড়ির লোকেরা কোন শ্রেণির আত্মীয়, জানালেন আহমাদুল্লাহ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত জামায়াতের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক সালমান শাহ হ*ত্যা মা*ম*লায় ডন গ্রে প্তা র শাবিতে ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত শিক্ষকদের চিহ্নিত করতে তদন্ত কমিটি জৈন্তাপুরে ডিবির হাওরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮ চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ ভারতে ব্যাপকভাবে বাড়ছে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা, ৩ মাসে নিহত ২৫ সিলেটে হামে দুই শিশুসহ প্রাণ গেল ৩ জনের রাষ্ট্রপতি নির্বাচনে দুই মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক: রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা বিদ্যুৎ খাত নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী ৫ মাসে কোনো সরকার ব্যর্থ হতে পারে না, ব্যর্থ হওয়ার জন্যও সময় লাগে: স্বরাষ্ট্রমন্ত্রী স্লিপার বাসের অনুমোদন নেই, তবু কীভাবে চলছে বেঙ্গল পরিবহন?

কারিগরি বোর্ডে পাস ৫৮.২০ শতাংশ, জিপিএ ৩৯৫১

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

15

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ কার্যক্রম প্রকাশ করা হয়।

 

এ ছাড়া সাধারণ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬৮ দশমিক ৫ শতাংশ, যা ২০২৫ সালে ছিল ৬৮ দশমিক ৪ শতাংশ। তবে সার্বিকভাবে পাসের হার কমেছে ৩ দশমিক ১৯ শতাংশ।

 

মাদরাসা শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এ বোর্ড জিপিএ–৫ পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।

 

বিদেশি মোট ৯টি কেন্দ্রে মোট ৪০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৩৫৪ জন (পাসের হার ৮৮.০৬%) এবং অকৃতকার্য হয়েছে ৪৮ জন। ১টি কেন্দ্রে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং ১টি কেন্দ্র থেকে কেউ পাস করতে পারেনি।

 

ফলাফলে ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা। সাধারণ শিক্ষা বোর্ডে ছাত্রদের চেয়ে ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে। শুধু পাসের হার নয়, জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে ছাত্রীরা—ছাত্রদের চেয়ে ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd