• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচারের দোসর: সেলিম ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে বিএনপি নেতাদের চাঁদাবাজি একযোগে বাধ্যতামূলক অবসরে ৪৯ পুলিশ পরিদর্শক ফখরুলের শূন্য আসনে ফের ভোটযুদ্ধ, মাঠে বিএনপি-জামায়াতের হেভিওয়েটরা ‘১৭ বছর বঞ্চিত’ তদবিরে বিরক্ত আইজিপি দ্য ট্রিবিউনের প্রতিবেদন : হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর করবেন না তারেক রহমান ইংল্যান্ডে ভয়াবহ হিটওয়েভ: তাপমাত্রা ছুতে পারে ৩৮°C বাবাকে নিয়ে মাসুদ সাঈদীর আবেগঘন স্ট্যাটাস জোড়া সুখবর দিলেন অভিনেত্রী সামিরা খান মাহি ডিম-কাঁচামরিচের দাম কমলেও স্বস্তি নেই বাজারে লোডশেডিংয়ে নতুন রেকর্ড, গ্যাস-কয়লা সংকটে বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র গ্যাস সংকটে পাম্প বন্ধ, সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ তানজিদ-শান্তর ব্যাটে ১৫৩ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের হাম উপসর্গ আরও দুই শিশুর মৃত্যু চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৭ জ্বালানি সংকট সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির নায়ক রহমান-আনোয়ার হোসেনদের সঙ্গে অভিনয়ও করেছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল অংশ নেওয়াই গণতন্ত্রের সৌন্দর্য: গয়েশ্বর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি মারা গেছেন

Reporter Name / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

56

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান ও চাঁদপুর-২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

 

তার ছোট ভাই তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা বিমান বাহিনীর শাহি জামে মসজিদে জানাযা নামাজ শেষে বিমান বাহিনীর গোরস্থানে তাকে দাফন করা হবে।

 

১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামে জন্মগ্রহণ করেন মুহাম্মদ রফিকুল ইসলাম। পাকিস্তান বিমানবাহিনীর সারগোদা কলেজে শিক্ষা গ্রহণের পর ১৯৭১ সালে কমিশন লাভের মাধ্যমে তার সামরিক কর্মজীবন শুরু হয়।

 

বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি এনডিইউ ও পিএসসি ডিগ্রি অর্জন করেন। মেধা, দক্ষতা ও নেতৃত্বের গুণে তিনি বাংলাদেশ বিমানবাহিনীর সর্বোচ্চ পদে উন্নীত হন। ২০০১ সালের ৪ জুন থেকে ২০০২ সালের ৮ এপ্রিল পর্যন্ত তিনি বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে সামরিক চাকরি থেকে অবসর নেয়ার পর তার কোর্সমেট ফখরুল আজম বিমানবাহিনীর প্রধানের দায়িত্ব নেন।

 

অবসরের পর মুহাম্মদ রফিকুল ইসলাম রাজনীতিতে সক্রিয় হন। বাংলাদেশ আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) মনোনীত প্রার্থী হিসেবে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd