• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শহীদ তুরাব স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশন এর বৃক্ষরোপণ বালাগঞ্জে নির্মাণাধীন স্কুল ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ কুলাউড়ায় সরকারি বীজসহ বিক্রেতা আটক, ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড সিলেটে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু হাম উপসর্গে আরো ৪ মৃত্যু, আক্রান্ত ১০০৫ জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না- ডা. শফিকুর রহমান গাজায় ২০২৩ সালের পর এতিম হয়েছে ৬০ হাজারেরও বেশি শিশু পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন—এটা হতে পারে না, বললেন হাসনাত হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা মিরাজ বাদ, সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক লিটন ওসমানীনগরে এনসিপির পদযাত্রা ঘিরে শঙ্কা, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভিবাসন প্রক্রিয়া টেকসইয়ে গুরুত্বারোপ ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াত এমপি এখনো পুড়ছে সিলেট, যেমন থাকবে বুধবারের আবহাওয়া হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী কাটছে না মোদির ‘তেলাপোকা’ ভয়! টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

কুলাউড়ায় সরকারি বীজসহ বিক্রেতা আটক, ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

Reporter Name / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

14

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চৌধুরী বাজারে সরকারি ট্যাগযুক্ত ২৪ বস্তা বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির সময় একজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জামাল মিয়া (৪০)। তিনি কুলাউড়া পৌরসভার বাসিন্দা এবং মৃত ঈমান আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অমান্য করে ভর্তুকিপ্রাপ্ত সরকারি বীজ খোলা বাজারে বিক্রি করার অপরাধে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় জামাল মিয়াকে এই সাজা প্রদান করা হয়। অভিযানকালে উদ্ধারকৃত ২৪ বস্তা বীজ জব্দ করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজাপ্রাপ্ত জামাল মিয়া জানান, তিনি স্থানীয় বীজ ডিলার মো. নিজাম মিয়ার মালিকানাধীন ‘নিজাম ট্রেডার্স’ থেকে এসব বীজ সংগ্রহ করেছেন। এ তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ডিলারের গুদাম পরিদর্শন এবং সরকারি বিধি ভঙ্গের দায়ে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস এ বিষয়ে বলেন, সরকারি ভর্তুকিপ্রাপ্ত বা সরকারি ট্যাগযুক্ত কৃষি উপকরণ অবৈধভাবে খোলা বাজারে বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। কৃষকদের নায্য অধিকার নিশ্চিত করতে এবং এ ধরনের অনিয়ম রোধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় কৃষকরা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd