• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভিবাসন প্রক্রিয়া টেকসইয়ে গুরুত্বারোপ ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াত এমপি এখনো পুড়ছে সিলেট, যেমন থাকবে বুধবারের আবহাওয়া হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী কাটছে না মোদির ‘তেলাপোকা’ ভয়! টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ

কোনো পুরুষ দরজা খুলে দিলেও আমার শরীর ভিন্ন প্রতিক্রিয়া দেখাত’

Reporter Name / ১৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

251

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তৈরি হয় জটিলতা। প্রেমিকের মৃত্যুর শোক পালনেরও সুযোগ পাননি অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বরং তাকে ২৭ দিন কারাভোগ করতে হয়। মূলত, ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) অভিযোগের কারণে দুর্বিষহ সময় কাটান এই অভিনেত্রী ও তার পরিবার।

 

দীর্ঘ সাড়ে চার বছর পর অর্থাৎ গত বছরের মাঝামাঝি সময়ে সেই সিবিআই এই মামলার ক্লোজার রিপোর্ট দাখিল করে। তাতে রিয়া চক্রবর্তীকে ক্লিন চিট (নির্দোষ) দিয়েছে সিবিআই। এসব ঘটনা রিয়ার জীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে। কয়েক দিন আগে ‘নড ম্যাগাজিন’-কে দেওয়া রিয়ার সাক্ষাৎকারে সেই চিত্র ফুটে উঠেছে।জেল থেকে বের হওয়ার পর অদ্ভুত অনুভূতি হতো রিয়া চক্রবর্তীর। এ বিষয়ে তিনি বলেন, “আমি পৃথিবীটাকে নিরাপদ জায়গা মনে করতাম না। বাইরে যেতে কোনো আনন্দ পেতাম না। আমি আমার জীবনে যথেষ্ট পিটিএসডি এর মধ্য দিয়ে গিয়েছি। এমনকি, কোনো পুরুষ দৌড়ে এসে দরজা খুলে দিলেও আমার শরীর ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাত।”

রিয়া মনে করেন, ট্রলিং তাদের জন্য, যারা বাইরের স্বীকৃতি খুঁজেন। তার ভাষায়—“এটা আমার সবকিছু বদলে দিয়েছে। কারণ আমি বুঝতে পেরেছি বাইরের বিষয়গুলো আসলে কোনো গুরুত্ব বহন করে না। এখন সেই অতিরিক্ত নজরদারিও অনেকটা কমে এসেছে।”

প্রশ্ন ছুড়ে দিয়ে রিয়া চক্রবর্তী বলেন, “আমাকে নিয়ে অনেকদিন ট্রল করা হয় না। আর এটাও বেশ অদ্ভুত লাগে। মনে হয়, কী হলো? মানুষ কি আর আমাকে নিয়ে ভাবেই না?”

 

খানিকটা ব্যাখ্যা করে রিয়া চক্রবর্তী বলেন, “আজকের দিনে মানুষের মনোযোগ কাড়ার একমাত্র উপায় ট্রলিং। ইতিবাচক বিষয় নিয়ে কেউ মাথা ঘামায় না। ধরুন, ৫০ মিলিয়ন মানুষ গ্রেপ্তারের খবর দেখবে, আর ভাগ্য ভালো হলে এক মিলিয়ন মানুষ ক্লিন চিটের বিষয়টা বুঝবে।”

সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার পর অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন রিয়া। দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন। খুব শিগগির ‘ফ্যামিলি বিজনেস’ শিরোনামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন—অনিল কাপুর, বিজয় ভার্মার মতো তারকারা। চলতি বছরের শেষের দিকে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এটি মুক্তির কথা রয়েছে।

 

বলে রাখা ভালো, ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের মৃতদেহ। এ খবর প্রকাশ্যে আসার পর হতবাক হয়ে যায় তার ভক্ত-অনুরাগীরা। প্রথমেই আঙুল ওঠে রিয়ার বিরুদ্ধে। কারণ বান্দ্রার সেই ফ্ল্যাটে একসঙ্গে থাকতেন সুশান্ত ও রিয়া। কিন্তু সুশান্তর মৃত্যুর কিছুদিন আগে তাদের বিচ্ছেদ হয়। ক্লোজার প্রতিবেদনও জানানো হয়েছে, ঘটনার দিন ফ্ল্যাটে ছিলেন না রিয়া।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd