• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কোম্পানীগঞ্জে ছাত্র মজলিসের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাষ্ট্রপতিকে “জুলাই গাদ্দার” ঘোষণা করে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টিহীনতায় কুলাউড়ার ২৬ চা-বাগানে খরা, উৎপাদনে ধস ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ গোয়াইনঘাটে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৮ সংসদের অধিবেশন কক্ষে কালিমা তাইয়্যেবা লেখা আরবি ক্যালিগ্রাফি স্থাপন গোয়াইনঘাটে ড্রিম সানসেটের ব্রাঞ্চ উদ্বোধন ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ বড়লেখায় ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও আলোচনাসভা ফ্যামিলি কার্ড বিতরণে মঙ্গলবার দিরাই যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেটে যুবককে অপহরণের পর গোপন আস্তানায় জিম্মি করে মুক্তিপণ দাবি, আটক ১০ ফেসবুকে ঘোষণা দিয়ে দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান যত দিন চলবে বাংলাদেশে মজুতকৃত জ্বালানি বছরজুড়ে ডেঙ্গুর দাপট, শতকোটি টাকা খরচেও নিয়ন্ত্রণে আসেনি মশা বিএনপির কাছে নতিস্বীকার করে ১ দিনে দুই নির্বাচন দিয়েছে অন্তর্বর্তী সরকার-জামায়াত আমির ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনিপুত্র মোজতবা খামেনি ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে বিএনপির এমপিদের ‘ষড়যন্ত্রে না জড়ানোর’ আহ্বান আখতার হোসেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখল ভারত

কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও আলোচনাসভা

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

22

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় বিশিষ্টজন ও সুধীজনদের সম্মানে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব জয়নাল আবেদিন। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন সিলেট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মাসুক আহমদ।

উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহাব উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি হাফিজ মাসুম আহমদ ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ নোমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরুল মুত্তাকিন বাদশা, সাবেক যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু তুরাব, যুব বিভাগের সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদুর রহমান চেয়ারম্যান, শিল্প ও বাণিজ্য বিভাগের সভাপতি নজরুল ইসলাম, এনসিপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ইমরান হোসাইন, সদস্য সচিব সালমান আহমদ, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি কুতুব উদ্দিন এবং ৮নং ওয়ার্ড সভাপতি আব্দুল হেকিম প্রমুখ।

ইফতারের আগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন। দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd