• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭ দিল্লিতে পুলিশের সব ছুটি বাতিল, প্রশিক্ষণেও কড়া বিধিনিষেধ ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবে বাংলাদেশি নারী ও তাঁর দুই ছেলে–মেয়ে নিহত রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত কোনো বিষয়ে অবগত নই: স্পিকার সিলেট ওসমানীতে মেডিকেল অফিসার হলেন সাবেক ছাত্রলীগ সভাপতি কুলাউড়ায় ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর…

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী

Reporter Name / ৮৫ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

123

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, দেশের সব অংশীজনের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এই কমিশন গঠন করা হবে, যাতে এটি কোনো আরোপিত কাঠামো হিসেবে বিবেচিত না হয়।

সোমবার (১১ মে) রাজধানীর বেঙ্গল সেন্টারে অনলাইন গণমাধ্যম এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন উল্লেখ করেন, বিশ্ব এখন রূপান্তরের সময় অতিক্রম করছে। ডিজিটাল প্রযুক্তি, অনলাইন মিডিয়া ও ইন্টারনেটের বিস্তৃত ব্যবহারের ফলে তথ্য প্রবাহ যেমন দ্রুত ও সহজ হয়েছে, তেমনি অপতথ্য, ভুয়া তথ্য ও বিকৃত তথ্যের বিস্তারও বেড়েছে।

মানুষকে অপতথ্যের হাত থেকে সুরক্ষা দেওয়া বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ বলে তিনি মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকার একদিকে যেমন অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে চায়, অন্যদিকে জনগণকে বিভ্রান্তিকর তথ্য থেকে সুরক্ষাও দিতে চায়।

তিনি জানান, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার আগেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই লক্ষ্যেই সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় চলছে।

জহির উদ্দিন স্বপন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে নতুন ধরনের সংকট তৈরি হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার নতুন কর্মকৌশল প্রণয়নের উদ্যোগ নিয়েছে‌। তিনি এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd