• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হাকালুকি হাওরে মিলছে রুপালি ইলিশ ভুকশিমইলে ঈদে মিলাদুন্নবী মাহফিল: এমপিকে বক্তব্যের সুযোগ না দেওয়ায় সমর্থকদের তীব্র ক্ষোভ খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’ এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান রাষ্ট্রপ্রতির আগমনে রূপ বদলাচ্ছে সিলেট সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওর গাড়ির সংঘর্ষ,আহত ১ তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের

গোয়াইনঘাটে জমি দখলকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা ও লুটের অভিযোগ

Reporter Name / ৭১২ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

341

আহত ব্যবসায়ী হাসপাতালে ভর্তি

গোয়াইনঘাট (সিলেট) থেকে তানজিল হোসেন:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের গোরাগ্রাম এলাকায় জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ রক্তক্ষয়ী হামলা, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ৭ জুলাই ২০২৫ তারিখে দায়ের হয়, যার নম্বর ১৪।

অভিযোগ সূত্রে জানা যায়, হাদারপার গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আব্বাস উদ্দিন (৪৪) বিগত কিছুদিন ধরে গোরাগ্রাম মৌজার খতিয়ান নং ২১৬, দাগ নং ১৯৬, জে.এল নং ২৩ তপশীলভুক্ত ৫ বিঘা জমির দায়িত্বে রয়েছেন। উক্ত জমি তার আত্মীয়গণ মোঃ মুহিবুর রহমান ও আখলাকুল আম্বিয়া চুক্তিপত্রের মাধ্যমে ১৫ লক্ষ টাকায় ক্রয় করেন। তাদের অনুপস্থিতিতে আব্বাস উদ্দিন ওই জমির তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং সংরক্ষিত বালু বিক্রয়ের কাজ করছিলেন।

গত রোববার (৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টায় দেরিখাই বাগাবন্দ (মনরতল) এলাকার সামছুদ্দিন, আলা উদ্দিন, রহিম উদ্দিন, সমির উদ্দিন, আমির উদ্দিন, মনির উদ্দিন, উসমান আলী, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুস সাত্তারসহ অজ্ঞাত আরও ৩-৪ জন দেশীয় অস্ত্রসস্ত্রসহ সংঘবদ্ধ হয়ে জমিতে ঢুকে হামলা চালায়। এ সময় আব্বাস উদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। তার মাথা, হাত, পিঠ ও পায়ে আঘাত লাগে। একটি কোপ সরাসরি কপালে পড়ে এবং দুটি কোপ তার আঙ্গুলে গুরুতর জখম সৃষ্টি করে।

হামলাকারীরা তার ব্যবহৃত কাঠের তৈরি ইঞ্জিনচালিত নৌকাটি ভাঙচুর করে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি সাধন করে এবং ২৪ হর্স পাওয়ার ডলফিন মডেলের ইঞ্জিন (মূল্য ৫০ হাজার টাকা) নিয়ে যায়। এ ছাড়া তার কাঁধের ব্যাগে থাকা ব্যবসা বাবদ নগদ ৪ লাখ ৮০ হাজার টাকাও লুটে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহতের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। আহত আব্বাস উদ্দিনকে তাৎক্ষণিকভাবে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করেছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার বিছনাকান্দি বিট ইনচার্জ এসআই রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার ঘটনা শুনেছি। তবে আমি এখন ছুটিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd