• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর্জেন্টিনার আরও যারা শাস্তি পেলেন তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ প্রধানমন্ত্রী ভারত সফরে যেতেই পারেন, তবে সেটা হতে হবে সমমর্যাদার: ডা. শফিকুর রহমান এমপি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছের বাজারে আগুন, হাত দেওয়া যাচ্ছে না মুরগি-ডিমেও মহাসচিব থেকে মহামান্য খাসির কোন অংশ দিয়ে কাচ্চি রান্না করবেন? ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে: নাহিদ ইসলাম সিলেটে ছাত্রলীগের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মা ম লা মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, হচ্ছে দপ্তর পুনর্বণ্টন মিশরে ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ বাংলাদেশির পরিচয় মিলেছে গোলাপগঞ্জে মেয়ে সহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ, থানায় জিডি সৌদিতে স্বামীর মৃত্যুর দুই দিন পর ঢাকায় প্রাণ গেল জামায়াত নেত্রীর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ইউনূস সিলেটে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ৭ নবনির্বাচিত রাষ্ট্রপতি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, প্রত্যাশা জামায়াত আমিরের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনীতির উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের ছবি হবিগঞ্জে সংরক্ষিত বনের গাছ চুরি: বিএনপি-ছাত্রদলের ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গোলাপগঞ্জে মেয়ে সহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ, থানায় জিডি

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

19

সিলেটের গোলাপগঞ্জে মেয়ে সহ এক প্রবাসীর স্ত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন উপজেলার ১নং বাঘা ইউনিয়নের এখলাছপুর এলাকার রুবেল আহমদের স্ত্রী মুনিরা জান্নাত মুন্নি (২৮) এবং তার ৮ বছর বয়সী একমাত্র মেয়ে রামিশা জান্নাত ইভা।

পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (১৯ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন মুনিরা জান্নাত মুন্নি ও তার মেয়ে। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা আর বাড়িতে ফিরে আসেননি।

পরে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ মা-মেয়ের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি মুনিরা জান্নাত মুন্নি ও রামিশা জান্নাত ইভা-এর সন্ধান পেয়ে থাকলে অথবা তাদের সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে ০১৭৪৩৬৫২৪১৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছে নিখোঁজের পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd