ঘুষ নেয়ার অভিযোগে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড
Reporter Name
/ ১৫
Time View
Update :
শুক্রবার, ৮ মে, ২০২৬
Share
ঘুষ নেয়ার অভিযোগে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড
বৃহস্পতিবার (৭ মে) চীনের সামরিক আদালত এ রায় ঘোষণা করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।প্রতিবেদন অনুসারে, এই দু’জনই জেনারেল এবং সশস্ত্র বাহিনী থেকে দুর্নীতি ও আনুগত্যহীনতা নির্মূল করার জন্য চীনের সবশেষ অভিযানে এ পর্যন্ত প্রকাশ্যে দণ্ডিত হওয়া সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার এক সংক্ষিপ্ত প্রতিবেদনে বলা হয়েছে, দুই সাবেক মন্ত্রীর মধ্যে একজন জেনারেল ওয়েই ফেংহে, ঘুষ নিয়েছিলেন। আর অন্যজন জেনারেল লি শাংফু, যিনি শুধু ঘুষ নেননি, দিয়েছেনও। ঘোষণায় অভিযোগগুলো সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি। আরও পড়ুন: ট্রাম্পের চীন সফর নিয়ে যা জানালো বেইজিং চীনে, দণ্ডিত ব্যক্তিরা ভালো আচরণ করলে বিচারকরা সাধারণত দুই...
52
বৃহস্পতিবার (৭ মে) চীনের সামরিক আদালত এ রায় ঘোষণা করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।প্রতিবেদন অনুসারে, এই দু’জনই জেনারেল এবং সশস্ত্র বাহিনী থেকে দুর্নীতি ও আনুগত্যহীনতা নির্মূল করার জন্য চীনের সবশেষ অভিযানে এ পর্যন্ত প্রকাশ্যে দণ্ডিত হওয়া সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা।
চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার এক সংক্ষিপ্ত প্রতিবেদনে বলা হয়েছে, দুই সাবেক মন্ত্রীর মধ্যে একজন জেনারেল ওয়েই ফেংহে, ঘুষ নিয়েছিলেন। আর অন্যজন জেনারেল লি শাংফু, যিনি শুধু ঘুষ নেননি, দিয়েছেনও।
ঘোষণায় অভিযোগগুলো সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি।
চীনে, দণ্ডিত ব্যক্তিরা ভালো আচরণ করলে বিচারকরা সাধারণত দুই বছরের স্থগিতাদেশসহ মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডে কমিয়ে আনেন।
কয়েক বছর আগে চীনের নেতা শি জিনপিং-এর সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের শুদ্ধ করার সবশেষ অভিযান যখন গতি পাচ্ছিল, তখন পদ থেকে অপসারিত ও গ্রেফতার হওয়া প্রথম সারির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এই দুই জেনারেল ছিলেন।
ওয়াশিংটনের গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সাম্প্রতিক এক হিসাব অনুযায়ী, শুদ্ধি অভিযান শুরুর সময় থেকে প্রায় ১০০ জন ঊর্ধ্বতন চীনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বা তারা জনসমক্ষ থেকে অদৃশ্য হয়ে গেছেন, যা থেকে বোঝা যায় যে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।