• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

চট্টগ্রাম নগরী ফাঁকা, নিরাপত্তা জোরদার

Reporter Name / ১৫৯ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

236

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর প্রধান সড়কগুলো ফাঁকা হয়ে গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দরনগরীর মূল সড়কে যানবাহনের চলাচল তেমন ছিল না। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে রাস্তায় বের হতে দেখা যায়নি।

 

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর জন্য বৃহস্পতিবার এবং ভোটের আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এবং শনিবার (১৪ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি যোগ হয়েছে। ফলে টানা চার দিন ছুটি থাকবে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ছুটি থাকবে। ফলে সব মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি থাকবে। এই ছুটি শুরু হচ্ছে বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে। এ লম্বা ছুটিতে মানুষ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে বহু মানুষ চট্টগ্রাম ছেড়েছে।

ভোর থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। তারা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে নিরাপত্তা তদারকি করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য চট্টগ্রাম বন্দরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। সকাল থেকে বন্দরকেন্দ্রিক ট্রাক ও ভারী যানবাহনের চলাচল প্রায় বন্ধ আছে।

চট্টগ্রাম মহানগরের ব্যস্ততম বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, চকবাজার, জামাল খান, আন্দরকিল্লা, গনি বেকারি মোড়, কাজীর দেউড়ি, লাভলেইন, কোতোয়ালি মোড় ও নিউ মার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে যানবাহনের সংখ্যা হাতে গোনা। মূলত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছিল। সীমিত সংখ্যক গণপরিবহন চলাচল করতে দেখা গেছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া বলেন, নির্বাচনকে কেন্দ্র করে চার দিনের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম আগের দিন থেকে মাঠে কাজ শুরু করেছে। রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

 

ভোটারদের নিরাপদে আসা-যাওয়া নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd