• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গোল সমতায় বিরতিতে ব্রাজিল-মরক্কো হাইভোল্টেজ ম্যাচ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার -এমপি লুনা কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মরক্কো আয় ব্যয়ের মধ্যে কোনো সচ্ছতাও নেই,ওদের কাছে কোনো হিসাব নেই সাবেক এমপি অধ্যক্ষ ফরিদ চৌধুরীর ইন্তেকাল কানাইঘাটে জানাযা আজ বিকেল ৪টায় কুলাউড়ায় বিএসএফের গু লি তে বাংলাদেশি নি হ ত হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) মাজারের দানবাক্সে তালা সিলেটে পুলিশের ‘ডাইরেক্ট অ্যাকশন’ ক্রিকেটার নাঈমকে ডিবি পরিচয়ে মারধর, থানায় নিয়ে হেনস্তা পয়েন্ট ভাগাভাগিতে শেষ কানাডা-বসনিয়া লড়াই নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯ ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় সিউক এর নতুন চেয়ারম্যান কয়েস লোদী বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভসূচনা এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ দেশে স্বর্ণের দামে ফের বড় পতন দুধ দিয়ে গোসল সেরে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট: অর্থমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ, আসছে মালয়েশিয়া থেকে

Reporter Name / ৮৫ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

126

মালয়েশিয়া থেকে পরিশোধিত অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে একটি জাহাজ। বুধবার (৮ এপ্রিল) এমটি সেন্ট্রাল স্টার নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ সময় সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে জাহাজটির অবস্থান আন্দামান সাগরে বলে জানা গেছে। এর আগে, গত ৩ এপ্রিল মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী মালয়েশিয়া থেকে রওনা দেয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানায়, জাহাজটিতে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝে জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখছে সরকার।

বন্দর কতৃপক্ষ জানায়, এলপিজি ও এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরও দুটি জাহাজ। এর মধ্যে ‘কুল ভয়েজার’ নামে নাইজেরিয়া থেকে আসা জাহাজে রয়েছে এলএনজি। জাহাজটির স্থানীয় এজেন্ট ইন্টারপোর্ট। এ ছাড়া, এলপিজি নিয়ে গ্যাস জার্নি জাহাজটি এসেছে চীন থেকে। এর স্থানীয় এজেন্ট ইউনাইটেড শিপিং। খালাস কার্যক্রম শেষে দুটি জাহাজই আগামী বুধবার চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, এলপিজি ও এলএনজি নিয়ে দুটি জাহাজ এখন চট্টগ্রাম বন্দরের জলসীমায় রয়েছে। বর্তমানে চারটি জাহাজ থেকে জ্বালানি খালাস চলছে। এর মধ্যে ৩১ মার্চ ভারত থেকে এলপিজি নিয়ে ‘গ্যাস চ্যালেঞ্জার’ নামে একটি জাহাজ এসেছে এবং ৩ এপ্রিল মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে ‘শ্যান গ্যাং ফা শিয়ান’ নামে একটি জাহাজ এসেছে। ‘গ্যাস চ্যালেঞ্জার’ থেকে এলপিজি খালাস করা হচ্ছে ভাটিয়ারিতে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd