• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

ছাত্রদল-শিবির সংঘর্ষে মাঠে নামলেন যুবদল নেতা নয়ন

Reporter Name / ৮১ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

167

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকাকে ঘিরে সবচেয়ে বেশি উত্তেজনা দেখা গেছে। সেখানে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা পালটাপালটি সংঘর্ষের ফলে আশপাশের এলাকাতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল সোয়া ৫টার দিকে আলিয়া মাদ্রাসা মাঠের সামনে দুই পক্ষে ধাওয়া পালটা ধাওয়া শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

জানা গেছে, আবাসিক হলের আসন দখলকে কেন্দ্র করে দুই ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। বিকালের দিকে সেই উত্তেজনা সংঘর্ষে গড়ায়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পালটা ধাওয়ায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে মুখোমুখি অবস্থান নেন।

এদিকে বিকালের দিকে আলিয়া মাদ্রাসা এলাকার এ সংঘর্ষে ছাত্রদলের সঙ্গে যোগ দেয় বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থলে মাথায় হেলমেট ও হাতে পাইপ নিয়ে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নকে দেখা যায়।

বিকাল ৫টার পর সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় ঢাকা আলিয়া মাদ্রাসা মোড় এলাকায় উপস্থিত ছিলেন রবিউল ইসলাম নয়ন। এ সময় তাকে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায়।

নয়নকে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না কেন। আপনারা সামনে যান। আমরা আপনাদের সহযোগিতা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd