• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী

জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো তৃতীয় গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন সম্মেলন

Reporter Name / ১৪০ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

66

রেদওয়ান আহমদ:

প্রবাসী অধ্যুষিত ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেটের চার জেলার—সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার—মানুষ আজ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছেন। শিকড়ের টানেই দেশ ও সিলেটিদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে প্রবাসীরা নিয়মিতভাবে আয়োজন করে থাকেন নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি।তারই ধারাবাহিকতায় জাঁকজমকপূর্ণ আয়োজনে স্পেনের পর্যটন নগরী বার্সেলোনার বিখ্যাত সালা অ্যাকোয়ারলিয়া ব্যাঙ্কুয়েটিং হলে অনুষ্ঠিত হলো গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্কটিশ পার্লামেন্টের এমপি ফয়ছল চৌধুরী এমবি এমএসপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস টেলিভিশনের চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী (জাস্টিস অব পিস, ফ্রিমেন অব দ্য সিটি অব লন্ডন) ড. ওয়ালি তসর উদ্দিন এমবি ডিবিএ জেপি,বাংলাদেশ ক্যাটারারস অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট এম. এ. মুনিম অবিই, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক হুইপ ও এমপি আলহাজ্ব সেলিম উদ্দিন, এসিএফ চেয়ারম্যান ইয়ার খান,ক্রয়ডনের প্রাক্তন মেয়র কাউন্সিলর সেরওয়ান চৌধুরী,প্রবীণ রাজনীতিবিদ মারুফ চৌধুরী,বাংলাদেশ সেন্টারের সাবেক ট্রেজারার সিরাজুল ইসলাম প্রমুখ।

কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন গুণী ব্যক্তিকে প্রদান করা হয় আজীবন সম্মাননা পুরস্কার। পুরস্কারপ্রাপ্তরা হলেন- ড. ওয়ালি তসর উদ্দিন এমবি ডিবিএ জেপি কাউন্সিলর সেরওয়ান চৌধুরী, মাহমুদ হাসান এমবিই।এই মর্যাদাপূর্ণ সম্মাননা তাঁদের হাতে তুলে দেন প্রধান অতিথি ফয়ছল চৌধুরী এমপি এবং গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এক আবেগঘন প্রতিক্রিয়ায় এক পুরস্কারপ্রাপ্ত বলেন, “আমি এই পুরস্কারটি আমার সম্প্রদায় এবং আমার পরিবারকে উৎসর্গ করছি, যারা আমার সমাজসেবামূলক কাজের সময় ও ভালোবাসা উৎসর্গ করেছেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
কেন্দ্রীয় কমিটির প্রধান ট্রেজারার রফিকুল হায়দার,ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ ছোটন, মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, অলি উদ্দিন শামিম,কাউন্সিলর রিতা বেগম,জয়েন্ট সেক্রেটারি আব্দুল অদুদ দিপক ও আবুল হোসেন,
বাংলাদেশ ক্যাটারারস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মিটু চৌধুরী,ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ সেন্টারের ট্রেজারার ফয়জুল হক,
জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে’র প্রেসিডেন্ট সৈয়দ সাদেক আহমেদ।এছাড়া স্পেন, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই আন্তর্জাতিক সম্মেলন ছিল প্রবাসী বাংলাদেশিদের এক মহামিলনমেলা, যেখানে সমাজকল্যাণ, শিক্ষা, সংস্কৃতি এবং ঐক্যের অঙ্গীকার পুনঃনিশ্চিত করা হয়। সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয় প্রবাসীদের মধ্যে ঐক্য জোরদার এবং সিলেট বিভাগের উন্নয়ন ও অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd