• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে ন্যস্ত: মির্জা ফখরুল এমসি কলেজ ছাত্রাবাসে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল ছড়িয়ে পড়েছে রোনালদো-জর্জিনার বিয়ের আমন্ত্রণপত্র, আসল নাকি গুঞ্জন? টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেওয়া হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার রেল সচিবকে নিয়ে জাফলংয়ে মন্ত্রী আরিফ সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা বি*ক্ষো*ভ মিছিল জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় দেওয়া হবে না: অ্যাডভোকেট জুবায়ের দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও ওসামার নাম পরকীয়ার দায়ে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ককে অব্যাহতি কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস বিকৃত ভিডিও ছড়ানোর অভিযোগে এমপি নাসেরের আইনি পদক্ষেপ ফের এনসিপির গাড়িবহরে হামলা, আহত পাটোয়ারী দৈনিক জালালাবাদ কোনো দলের নয়, জনগণের মুখপাত্র হিসেবে নীতির প্রশ্নে আপসহীন থাকুক- ডা. শফিকুর রহমান এমপি মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুলাউড়ার সাজু

জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড

Reporter Name / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

108

সিলেটের গোয়াইনঘাটের জাফলং জিরো পয়েন্টের অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন ও টাস্কফোর্স।

সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত জাফলং জিরো পয়েন্ট এলাকায় এই অভিযান পরিচালনাকালে তাদের হাতেনাতে আটক করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে শাহ আলম নামের একজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া আটককৃত অপরজন অপ্রাপ্তবয়স্ক (নাবালক) হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে মুচলেকা রেখে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্ত শাহ আলম জামালগঞ্জ জেলার মৃত চাঁন মিয়ার ছেলে।

এই বিশেষ অভিযানের নেতৃত্ব দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সংগ্রাম বিওপি’র ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, গোয়াইনঘাট থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রাজীব রায়সহ পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন জানান, জাফলং জিরো পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য ও সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে যারা পরিবেশের ক্ষতি করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের দমনে আগামীতেও এই ধরণের ঝটিকা টাস্কফোর্স অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd