• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভিবাসন প্রক্রিয়া টেকসইয়ে গুরুত্বারোপ ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াত এমপি এখনো পুড়ছে সিলেট, যেমন থাকবে বুধবারের আবহাওয়া হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী কাটছে না মোদির ‘তেলাপোকা’ ভয়! টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ

জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

Reporter Name / ১৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

194

লক্ষ্মীপুরে নির্বাচনের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতাসহ দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে এই মামলাটি করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলায় অভিযুক্ত প্রধান আসামি হলেন সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা ও ‘মারইয়াম প্রেস’-এর স্বত্বাধিকারী সোহেল রানা (৪০)। দ্বিতীয় আসামি হলেন লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৌরভ হোসেন ওরফে শরীফ (৩৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে শহরের পুরোনো আদালত রোডের মারইয়াম প্রেসে অভিযান চালিয়ে ছয়টি অবৈধ ভোটের সিল, একটি কম্পিউটার এবং একটি মোবাইল ফোনসহ সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা জানান, ওয়ার্ড জামায়াত নেতা সৌরভ হোসেন এই সিলগুলো তৈরির অর্ডার দিয়েছিলেন।
এ ঘটনার পর থেকে সৌরভ হোসেন পলাতক রয়েছেন এবং তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। তবে লক্ষ্মীপুর পৌর জামায়াতের সেক্রেটারি হারুন অর রশীদ এই অভিযোগ অস্বীকার করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সৌরভকে এই মামলায় জড়ানো হয়েছে।

অবৈধ সিল উদ্ধারের ঘটনায় মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এক জরুরি সংবাদ সম্মেলন করেন। তিনি একে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ অংশ হিসেবে দাবি করে বলেন, এই সিল বানানোর পেছনে নিশ্চয়ই বড় কোনো নীল নকশা রয়েছে। সিলের পাশাপাশি ব্যালট পেপার ছাপানোর মতো ঘটনাও ঘটতে পারে। প্রশাসনকে তদন্ত করে এর নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে হবে।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী রেজাউল করিম এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলনে বলেন, গ্রেফতার হওয়া সোহেল রানা জামায়াতের কেউ নন। জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই বিএনপি এই মিথ্যাচার করছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ জানান, সিলগুলো ভোটারদের প্রশিক্ষণের জন্য নাকি নির্বাচনের দিন জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তদন্তের মাধ্যমে এর পেছনের প্রকৃত উদ্দেশ্য এবং আর কারা এর সাথে জড়িত তা নিশ্চিত হওয়া যাবে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd