• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনবীর নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনাই আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় ভুটানের রাজার এক ঘণ্টার যাত্রাবিরতি, বিমানবন্দরে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যু গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণে সোনার মানুষ হতে হবে-বড়লেখায় মাহমুদুর রহমান দিলাওয়ার ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ এনসিপি কার্যালয়ে জামায়াত আমির দুই দিনে কলকাতার ২ শতাধিক হোটেল বন্ধ, ভোগান্তিতে বাংলাদেশি পর্যটকরা এক মাস পেছাল স্থানীয় সরকার নির্বাচন নিষিদ্ধ তবু সিলেটের মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ত্রি-হুইলার, বাড়ছে দুর্ঘটনা আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি মিলাদুন্নবী ও উম্মতের করণীয় সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ৮ হাজার ঘনফুট বালু জব্দ

Reporter Name / ২৯০ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

175

জাহিদুল ইসলাম জাহিদ সিলেট

সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ বালু জব্দ করা হয়েছে।

রবিবার (৫ই অক্টোবর) বিকেল ৪:০০ ঘটিকায় উপজেলার ৪ নং বাংলা বাজার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের পিছনে রাংপানি নদী সংলগ্ন ঘাটে অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জর্জ মিত্র চাকমা।

এ সময় অভিযান চলাকালে রাংপানি নদীর ঘাটে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উত্তোলন করা আট হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়। পরে প্রশাসন ও টাস্কফোর্সের উপস্থিতিতে জব্দকৃত বালু গুলো স্পট নিলাম দেয়া হয়।

এ সময় উপজেলা প্রশাসনের পাশাপাশি টাস্কফোর্সের অভিযানে আরো অংশ নেয় জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম ও সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) র আওতাধীন শ্রীপুর বিওপির বিজিবি সদস্যরা।

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জর্জ মিত্র চাকমা বলেন, জব্দকৃত বালু স্হানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে উম্মুক্তভাবে নিলাম করা হয়ে। নিলামকৃত অর্থের পরিমাণ ১ লক্ষ ৬০ হাজার টাকা। তিনি বলেন পরবর্তীতে নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় বালু উত্তোলন না করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd