• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী

ঝাড়ু দেওয়ার সময় শ্লীলতাহানি করেন অভিযোগ কিশোরীর

Reporter Name / ১৪৬ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

65

শরিফ। পুরো নাম শরিফ উদ্দিন শরিফ। মুখভর্তি দাঁড়ি। দুই স্ত্রীর স্বামী তিনি। চাকরি করতেন মসজিদ কিংবা মাদরাসায়। নারীদের প্রতি আলাদা ছিল তাঁর টান। দুই স্ত্রীর স্বামী হয়েও নারীঘটিত সমস্যায় ছিলেন জর্জরিত। এ সংক্রান্ত অভিযোগের কারণেই কর্মস্থলে বেশী দিন ঠিকতেন না তিনি। 

তিনবছর আগের (২০২২) ধারণ করা যৌন নিপীড়নের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় শরিফের।

ভিডিও’র কিশোরীর অভিযোগ-‘হুজুরের হুজরা (কক্ষ) ঝাড়ু দেয়ার জন্য আমরা দুজনকে ডেকে পাঠান। এসময় মক্তবে শিক্ষার্থীরা পড়াশোনা করছিল। আমরা দু’জন হুজুরের হুজরা (কক্ষ) ঝাড়ু দিয়ে বের হয়ে যাওয়ার সময় হুজুর আমাকে ডাক দিয়ে পুনরায় তার হুজরায় যেতে বলেন। আমি হুজরায় প্রবেশ করতেই হুজুর আমাকে জোরপূর্বক জড়িয়ে ধরেন। এ সময় আমি হুজুরের কক্ষ থেকে বের হওয়ার চেষ্টা করলে হুজুর খারাপ উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে হাত বুলাতে থাকেন। তার খারাপ আচরণ দেখে আমি হতবাক হই এবং জোরপূর্বক সেখান থেকে বেরিয়ে আসি।’

কান্নাকাটি করে কথাগুলো বলেছিলেন গোয়াইনঘাট উপজেলা নন্দিরগাঁও ইউনিয়নের মক্তবের এক সাবেক ছাত্রী। তার বর্তমান বয়স প্রায় ১৩/১৪ বছর।

কানাইঘাট উপজেলায় সিঙ্গারীপাড় এলাকার মুহিবুর রহমানের ছেলে শরিফ উদ্দিন বৈবাহিক জীবনে তিনি দুই স্ত্রীর স্বামী এবং দুই সন্তানের জনক।

স্থানীয়দের অভিযোগ, অতীতে নারী সংক্রান্ত নানা অভিযোগের কারণে তাকে কোনো মসজিদ বা মাদ্রাসায় স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়নি। পুলিশ জানায়, এরআগে, মৌলভী মো. শরিফ উদ্দিন শরিফ মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করে।

ওই ছাত্রী আরও জানায়, ঘটনাটি ২০২২ সালের। তখন সে তার নানার বাড়ি থেকে মক্তবে পড়াশোনা করতো। এ ঘটনার পর সে  নানা বাড়ি থেকে নিজ বাড়িতে চলে যায়। ২০২২ সালে ওই মক্তব শিক্ষার্থী বয়স ছিল প্রায় ১০ বছর।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে সম্প্রতি যৌন নিপীড়নের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই অভিযুক্ত শরিফ উদ্দিন শরিফ পলাতক ছিলেন। বৃহস্পতিবার তাকে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে গ্রেফতার করে।

এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শরিফ উদ্দিনকে ওসমানীনগর উপজেলার তাজপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে শরিফ উদ্দিন নামের এক মৌলভী একটি কন্যা শিশুকে নিপীড়ন করতে দেখা যায়। ঘটনার পর থেকে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে শনাক্ত করে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী  অভিযান চালিয়ে ওসমানীনগর উপজেলার তাজপুর থেকে অভিযুক্ত মৌলভী মো. শরিফ উদ্দিন শরিফকে গ্রেফতার করে। এই ঘটনায় তার কাছে থাকা মোবাইল ফোন জব্দ করা হয়েছে।’

এদিকে ওই শিশুর পিতা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় বৃহস্পতিবার একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছে তার পারিবারিক সূত্র।

ভিডিও দেখে এবং শিশুটির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটি ধারণ করা হয়েছে ২০২২ সালে। তখন মৌলভী শরীফ গোয়াইনঘাটের নন্দীরগাঁও ইউনিয়নের একটি মসজিদে মোয়াজ্জিন হিসাবে কর্মরত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd