• রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

ডাকসুতে বৃহত্তর সিলেটের ৫ জন

Reporter Name / ২৫২ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

123

স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন বৃহত্তর সিলেট অঞ্চলের ৫ জন। এরমধ্যে ৪ জনই হাওর জনপদ সুনামগঞ্জে এবং একজন হবিগঞ্জের।

সুনামগঞ্জের ৪ জনের মধ্যে কেন্দ্রীয় কার্যকরী সদস্য পদে ৪৩৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মো. শাহিনুর রহমান। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। শাহিনুর সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কাইমা গ্রামের আব্দুল মুকিত ও হামিদা বেগমের ছেলে।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৪৫০ ভোট পেয়ে এজিএস পদে নির্বাচিত হয়েছেন মো. ফোজায়েল আহমদ। তিনি বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। ফোজায়েল সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের গিয়াস উদ্দিন এবং শামিমা আক্তারের ছেলে।

রোকেয়া হলে জিএস পদে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের মেয়ে সিনথিয়া মেহরিন সকাল। তিনি ১৯৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। সিনথিয়া অপরাধবিদ্যা বিভাগের শিক্ষাথী। শামসুন্নাহার হলে অভ্যন্তরীন ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের ধর্মপাশা দেওলা গ্রামের মেয়ে আশা তালুকদার। তিনি ভাষাবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী।

অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন হবিগঞ্জ জেলার তাসনিম আক্তার আলিফ নাবিলা। তিনি বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামে। তিনি মরহুম আক্তার মিয়ার মেয়ে। ঘোষিত ফলাফলে নাবিলা পেয়েছেন ৫১৮ ভোট।

কেন্দ্রীয় কার্যকরী সদস্য পদে নির্বাচিত শাহিনুর রহমান জানান, একসময় জাতীয় রাজনীতিতে সিলেট অঞ্চলের কৃতী সন্তানদের অনেক ভূমিকা ছিল। তিনি হাওরাঞ্চলের একটি প্রত্যন্ত জনপদ থেকে উঠে এসে সবার ভালোবাসায় ডাকসু কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তার এই অর্জন তার একার নয় তার সহপাঠী এবং পুরো সিলেট অঞ্চলের। তিনি বলেন সিলেট অঞ্চলের যারা এই নির্বাচনে এসেছেন তারা যেকোনো সুযোগে সিলেট তথা এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য কাজ করবেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd