• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গাজায় ২০২৩ সালের পর এতিম হয়েছে ৬০ হাজারেরও বেশি শিশু পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন—এটা হতে পারে না, বললেন হাসনাত হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা মিরাজ বাদ, সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক লিটন ওসমানীনগরে এনসিপির পদযাত্রা ঘিরে শঙ্কা, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভিবাসন প্রক্রিয়া টেকসইয়ে গুরুত্বারোপ ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াত এমপি এখনো পুড়ছে সিলেট, যেমন থাকবে বুধবারের আবহাওয়া হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী কাটছে না মোদির ‘তেলাপোকা’ ভয়! টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে প্রচার শুরু

Reporter Name / ১৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

220

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এর আনুষ্ঠানিক প্রচার। নির্বাচনি প্রচারের প্রথম দিন রাজধানীর ঢাকা-১৭ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে প্রচার কর্মসূচি হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর পুলিশ প্লাজার সামনে থেকে এই প্রচার কার্যক্রমের সূচনা হয়। সকাল থেকেই নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এলাকা মুখর হয়ে ওঠে। ব্যানার, ফেস্টুন, পোস্টার ও স্লোগানে নির্বাচনি আবহে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।

প্রচার কর্মসূচিতে অংশ নেন সংশ্লিষ্ট নির্বাচনি কমিটির উপদেষ্টা মো. আবুল কাশেম। এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক ইথুন বাবু এবং যুগ্ম আহ্বায়ক রিজিয়া পারভীন। এছাড়া যুগ্ম-আহ্বায়ক হিসেবে আরো উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রফিক, খালেদ এনাম মুন্না, সাজ্জাদ পলাশ ও ড. শাহরিয়া সামাদ।

প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেন কমিটির অন্যান্য সদস্য মৌসুমী চৌধুরী, আকলিমা মুক্তা, এস এম বি হৃপন, রুবাবা তারেক এবং নাজনীন আকবর হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd