• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুলাউড়ার সাজু হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন শ্রীলেখা সেউতা দিয়ে স্পেনে ঢুকেছে ৬০ হাজার অভিবাসী, ৩৪ জনের মৃত্যু ‘শহীদদের রক্তে ভেজা এই জমিনে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই’ কোর্টপয়েন্টে সিলেট মহানগর জামায়াতের গণমিছিল কাল সিলেটে দিশারী শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : মহানগর জামায়াতের দোয়া মাহফিল পরিবহন শ্রমিকরা চাঁদাবাজদের হাতে নাজেহাল হচ্ছেন: বিরোধীদলীয় নেতা অনিয়মের বিরুদ্ধে কথা বলেই যাবো সিলেট মহানগর জামায়াতের দোয়া মাহফিল জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি আটক অস্ত্র ছাড়বে হামাস, সেনা সরাবে ইসরায়েল সুরমা নদীতে ভাসছিল অজ্ঞাত মরদেহ ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ চাঁদার লাখ লাখ টাকা যেভাবে সংগ্রহ করতেন সন্ত্রাসী ডেভিড ইমন মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার পরাশক্তির শক্তি বনাম দুর্বল রাষ্ট্রের কৌশল: যুক্তরাষ্ট্র – ইরান সংঘাতের নতুন পাঠ জুমার আজানের পর যে কাজগুলো করা নিষেধ অস্ট্রেলিয়ায় শান্তর ‘মিশন রেসপেক্ট’ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের নগর ব্যবস্থাপনা যাচাই করলেন প্রধানমন্ত্রী

তথ্য গোপন করে বিয়ে করায় স্ত্রীকে হত্যা, স্বামীর স্বীকারোক্তি

Reporter Name / ৬১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

99

স্ত্রীর প্রথম বিয়ের তথ্য গোপন রাখাকে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে গৃহবধূ মোছা. আছমা আক্তার (২৬) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার বলিয়াগাঁও ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। 

 

পিবিআই জানায়, মো. মুহাসিন মাতুব্বরের (৩২) সঙ্গে আছমা আক্তারের দ্বিতীয় বিয়ে হয়। প্রথম বিয়ের বিষয়টি গোপন রাখায় স্বামী মুহাসিন মাতুব্বরের সঙ্গে প্রায়ই তাদের পারিবারিক কলহ ও বাগবিতণ্ডা হতো। সেই সূত্র ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নিহতের অভিযুক্ত স্বামী মো. মুহাসিন মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

 

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপ-পুলিশ পরিদর্শক রনি দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশের অভিযানে গত ৭ জুলাই গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার বাটিকামারী বাজার এলাকা থেকে অভিযুক্ত মুহাসিন মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

 

এর আগে, গত ৬ জুলাই সকালে পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে মুহাসিন আছমাকে মারধর করেন। পরে ধাক্কা দিলে তিনি কাঠের পাটাতনে পড়ে গুরুতর আহত হন। এরপর গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে জানায় পিবিআই।

 

এ ঘটনার পর অভিযুক্ত স্বামী চার বছরের কন্যাকে নিয়ে পালিয়ে যান। পরে নিহতের ভাই শামীম তালুকদার বাদী হয়ে গত ৭ জুলাই টঙ্গীবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করে ছিলেন। সেই সূত্র ধরেই অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার রহস্য উদঘাটন করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd