• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রেল সচিবকে নিয়ে জাফলংয়ে মন্ত্রী আরিফ সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা বি*ক্ষো*ভ মিছিল জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় দেওয়া হবে না: অ্যাডভোকেট জুবায়ের দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও ওসামার নাম পরকীয়ার দায়ে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ককে অব্যাহতি কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস বিকৃত ভিডিও ছড়ানোর অভিযোগে এমপি নাসেরের আইনি পদক্ষেপ ফের এনসিপির গাড়িবহরে হামলা, আহত পাটোয়ারী দৈনিক জালালাবাদ কোনো দলের নয়, জনগণের মুখপাত্র হিসেবে নীতির প্রশ্নে আপসহীন থাকুক- ডা. শফিকুর রহমান এমপি মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুলাউড়ার সাজু হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন শ্রীলেখা সেউতা দিয়ে স্পেনে ঢুকেছে ৬০ হাজার অভিবাসী, ৩৪ জনের মৃত্যু ‘শহীদদের রক্তে ভেজা এই জমিনে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই’ কোর্টপয়েন্টে সিলেট মহানগর জামায়াতের গণমিছিল কাল সিলেটে দিশারী শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : মহানগর জামায়াতের দোয়া মাহফিল

দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও ওসামার নাম

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

13

দেশের কওমি মাদরাসাভিত্তিক তথ্যভাণ্ডার ‘কওমিপিডিয়া’ দেশের শীর্ষ পাঁচ প্রভাবশালী আলোচকের একটি তালিকা প্রকাশ করেছে। ২৯ জুলাই প্রকাশিত এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন ‎শায়খ আহমাদুল্লাহ।

শায়খ আহমাদুল্লাহ দেশের অন্যতম পরিচিত ইসলামি আলোচক। ধর্মীয় আলোচনা ছাড়াও আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, মানবিক সহায়তা ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। তার বক্তব্য ও বিভিন্ন উদ্যোগ নিয়মিত জনআলোচনায় স্থান পায়।‎

দ্বিতীয় স্থানে রয়েছেন মাওলানা মিজানুর রহমান আজহারী। দীর্ঘদিন ধরেই তিনি দেশের জনপ্রিয় ইসলামী বক্তাদের একজন হিসেবে পরিচিত। তার ওয়াজ, ধর্মীয় আলোচনা এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা সৃষ্টি করে।‎

তৃতীয় স্থানে আছেন মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী। বিভিন্ন টেলিভিশন টকশো, সমসাময়িক ইস্যুতে মন্তব্য এবং অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় উপস্থিতির কারণে তিনি আলোচিত। ধর্মীয় ও সামাজিক নানা বিষয়ে তার বক্তব্য প্রায়ই জনপরিসরে আলোচনার জন্ম দেয়।‎

চতুর্থ স্থানে রয়েছেন মুফতি রেজাউল করীম আবরার। বিভিন্ন ধর্মীয় মতপার্থক্য ও সমসাময়িক বিষয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরার কারণে তিনি আলোচনায় থাকেন। কওমীপিডিয়ার মূল্যায়নে, তুলনামূলক কম বয়সেই তিনি উল্লেখযোগ্য পরিচিতি অর্জন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ওলামা সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।‎

বাংলাদেশসংবাদ

 

তালিকার পঞ্চম স্থানে রয়েছেন মাওলানা আলী হাসান উসামা। সম্প্রতি খেলাফত মজলিস ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার পর তাকে ঘিরে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে তার অবস্থান পরিবর্তন এবং পরবর্তী বক্তব্যগুলো তাকে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ইসলামী বক্তায় পরিণত করেছে বলে কওমিপিডিয়া মনে করছে।‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd