• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জুমার আজানের পর যে কাজগুলো করা নিষেধ অস্ট্রেলিয়ায় শান্তর ‘মিশন রেসপেক্ট’ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের নগর ব্যবস্থাপনা যাচাই করলেন প্রধানমন্ত্রী লন্ডনে নাজেহাল পলাতক আ.লীগ নেতা রেজাউল, পালিয়ে যান হাছান মাহমুদ ১১ দলীয় ঐক্যের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচনে স/ন্ত্রা/স দিয়ে ভোট দ*খ*লের চেষ্টা হবে: নাহিদ ইসলাম শহীদ তুরাব স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশন এর বৃক্ষরোপণ বালাগঞ্জে নির্মাণাধীন স্কুল ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ কুলাউড়ায় সরকারি বীজসহ বিক্রেতা আটক, ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড সিলেটে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু হাম উপসর্গে আরো ৪ মৃত্যু, আক্রান্ত ১০০৫ জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না- ডা. শফিকুর রহমান গাজায় ২০২৩ সালের পর এতিম হয়েছে ৬০ হাজারেরও বেশি শিশু পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন—এটা হতে পারে না, বললেন হাসনাত হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা মিরাজ বাদ, সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক লিটন ওসমানীনগরে এনসিপির পদযাত্রা ঘিরে শঙ্কা, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর

দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ৩ জানুয়ারির মহাসমাবেশ সফল করুন-মাওলানা হাবিবুর রহমান

Reporter Name / ২৩৭ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

237

আগামী ৩ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচি উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত্ব আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর এবং সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান। তিনি বলেন জামায়াতে ইসলামী আহুত এই সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে নেতাকর্মী এবং দেশবাসীর মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি সহ সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক উদ্বুদ্ধকরণের জন্য ডাকা এই সমাবেশ দেশবাসীকে শক্তি ও সাহস যোগাবে। তিনি ৩ জানুয়ারির মহাসমাবেশ সফল করতে সিলেটবাসীর প্রতি উদাত্ব আহ্বান জানান।

মাওলানা হাবিবুর রহমান ২৭ ডিসেম্বর শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার দায়িত্বশীল সম্মেলনে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা জামায়াত সেক্রেটারী মো. জয়নাল আবেদীনের পরিচালনায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর হাফেজ আনওয়ার হোসাইন খান, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম ও মাওলানা মাশুক আহমদ, জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd