• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভিবাসন প্রক্রিয়া টেকসইয়ে গুরুত্বারোপ ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াত এমপি এখনো পুড়ছে সিলেট, যেমন থাকবে বুধবারের আবহাওয়া হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী কাটছে না মোদির ‘তেলাপোকা’ ভয়! টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ

নাটোরে সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগ বিএনপি প্রার্থীর

Reporter Name / ১৩৪ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

202

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন যে, জামায়াত ইসলামি ব্যাংকের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করে ভোট কেনার চেষ্টা করছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের আলাইপুরে নিজ নির্বাচনি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে দুলু অভিযোগ করে বলেন, নাটোর সোনালী ব্যাংক প্রধান শাখায় ইসলামি ব্যাংকের নামে একটি অ্যাকাউন্টে ঢাকা থেকে প্রায় ৪ কোটি টাকা পাঠানোর হয়েছে। নাটোর সোনালী ব্যাংকের প্রধান শাখায় ইতোপূর্বে এধরনের লেনদেনের নজির নেই বলে দাবি করেন তিনি।

ভোটের একদিন আগে এমন লেনদেন নিয়ে উদ্বেগ প্রকাশ করে ধানের শীষের এই প্রার্থী বলেন, এই টাকা দিয়ে ভোট কেনাবেচা হতে পারে। সেকারণে তিনি ভোটের আগে এই টাকা লেনদেন বন্ধ চেয়ে নাটোর রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছেন।

এ বিষয়ে নাটোর ইসলামি ব্যাংকের এভিপি মো. রেজাউল করিম বলেন, ৪ কোটি টাকা লেনদেন তাদের ব্যাংকের জন্য তেমন কোনও বড় বিষয় নয়। ভোটের মধ্যে যেহেতু ব্যাংক বন্ধ থাকবে তাই তারা এটিএম বুথের জন্য এসব টাকা চেয়েছেন। এই লেনদেনকে সন্দেহভাজন ভাবার কোনও কারণ নেই বলে দাবি করেন তিনি।

নাটোর সোনালী ব্যাংক প্রধান শাখার এজিএম উজ্জ্বল কুমার বলেন, লেনদেনটির বিষয়ে অভিযোগ পাওয়ার পর তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত দিলে সেই মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ইসলামি ব্যাংকের সন্দেহভাজন লেনদেন বিষয়ে তিনি অভিযোগ পেয়েছেন। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজারকে তিনি নির্দেশনা দিয়েছেন যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগের বিষয়টি জানিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd