• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা

নেপালে বন্যা–ভূমিধসে নিখোঁজ আটশর বেশি পর্যটক

Reporter Name / ৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

150

হিমালয়ের একটি নদীতে কাদা ও পাথরের বিশাল ধস ধসে পড়ার পর নেপাল ও চীনের তিব্বত জুড়ে অন্তত ৮০০ জন বিদেশিসহ প্রায় ১ হাজার ৫০০ জন নিখোঁজ রয়েছেন।

তিব্বতের লাসা এবং নেপালের রাজধানী কাঠমান্ডুকে সংযুক্তকারী ট্র্যাকার ও তীর্থযাত্রীদের ভিড়ে ঠাসা একটি দুর্গম পাহাড়ি অঞ্চলে বুধবারের এই বিপর্যয়ের পর নেপালের উদ্ধারকারীরা জীবিতদের সন্ধানে এবং বিচ্ছিন্ন হয়ে পড়া হাজার হাজার মানুষের কাছে জরুরি সরবরাহ পৌঁছে দিতে হেলিকপ্টার ব্যবহার করছেন। পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা ১৬৫ ছাড়িয়েছে।

নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে রয়টার্সকে বলেন, ‘যেহেতু আমরা অনুসন্ধান অভিযান পুনরায় শুরু করেছি এবং আরও মরদেহ উদ্ধার হবে বলে আশা করা হচ্ছে, তাই এই সংখ্যা আরও বাড়বে।’

পুলিশ ও পর্যটন কর্মকর্তারা জানিয়েছেন, নেপালে নিখোঁজ ১৫০০ জনের মধ্যে প্রায় ৮০০ জনই বিদেশি নাগরিক।

দুই ডজনেরও বেশি দেশের নিখোঁজ পর্যটকদের মধ্যে ১৭৭ জন ভারতের, ৬৩ জন যুক্তরাষ্ট্রের, ৩৪ জন অস্ট্রেলিয়ার, ৩৩ জন ব্রিটেনের এবং ২৫ জন কানাডার নাগরিক।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, তিব্বতের জিরোং কাউন্টিতে নিখোঁজের সংখ্যা ৫৫৮ জন, যার মধ্যে ২৬০ জন বিদেশী নাগরিক রয়েছেন।

যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, পানির প্রবল তোড় এবং কাদা-পাথরের ধ্বংসাবশেষ জিরোং-এর একটি সীমান্ত ক্রসিংয়ে ডজন ডজন মানুষকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আর নিম্নপ্রবাহে নেপালের ঘরবাড়ি, সড়ক ও বিদ্যুৎ প্রকল্পগুলো ভেসে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd