২৭ নং ওর্য়াড বিএনপির উদ্ধোগে পাটান পাড়া নতুন জামে মসজিদে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়, দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আলী
দোয়ার পূর্বে বেগম খালেদা জিয়ার কর্মজীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ইসলাম ও আলেম-সমাজের জন্য দরদী ছিলেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন এবং আলেম-সমাজের সঙ্গে সুদৃঢ় সম্পর্কের এক অনন্য উদাহরণ তৈরি করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি ব্যক্তিগত জীবনে যেমন ধর্মপ্রাণ ছিলেন, আলেম সমাজের প্রতি দরদ করতেন- তেমনি রাষ্ট্রীয়ভাবে ইসলামের প্রসারেও তিনি
কার্যকর ভূমিকা রেখেছেন।
মাহফিলে উপস্থিত ছিলেন ২৭ নং ওর্য়াড বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন মৌলা, যুগ্ম সম্পাদক মুহিবুর রহমান মারুফ, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য আব্দুল জলিল, মোগলাবাজার থানা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাদির,জেলা যুবদল নেতা আবু বক্কর সিদ্দিক,মহানগর যুবদল নেতা জুয়েল আহমেদ,ছাএদল নেতা রায়হান আহমেদ,এছাড়া মজসিদ কমিটির সম্মানিত মোতাল্লি,সেক্রেটারি,সহ এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।