• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট পাকিস্তানকে হারিয়ে দশম শিরোপা জিতল ভারত যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি জামায়াত এমপির

প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

10

দেশে নাশকতা ও সহিংসতা প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ সংলাপ শুরু হতে পারে। বিরোধী জোটের জামায়াতে ইসলামীসহ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে এ আলোচনায় আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে সরকারপ্রধানের।

এনসিপির দায়িত্বশীল একাধিক নেতা ‘আমার দেশ’কে জানিয়েছেন, দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ লন্ডন সফর শেষে দেশে ফিরবেন। এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এনসিপিকে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দলটির বৈঠক হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। দুপুর ১২টায় এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে একটি সূত্র জানায়।

রোববার এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদের সদস্য সারোয়ার তুষার গণমাধ্যমকে জানান, আগামীকাল সোমবার মধ্যাহ্নভোজের সময় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণকে স্বাগত জানিয়েছে। তবে চার সদস্যের প্রতিনিধি দলের সদস্যদের নাম এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে ফেরার পর প্রতিনিধি দলের সদস্য নির্বাচন করা হবে।

তিনি বলেন, আমাদের আলোচনার মূল বিষয় হবে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি ক্ষমতাসীন বিএনপির ছাড় দেওয়ার বিষয়টি। পাশাপাশি ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণহত্যার বিচার এবং গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিও জানাব আমরা, বলেন তিনি।

তুষার বলেন, এনসিপি মনে করে, এসব বিষয়ের পাশাপাশি আওয়ামী লীগকে দলটির ভাষায় ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনাও জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd