প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে সাক্ষাৎ করতে পারেন তারেক রহমান
Reporter Name
/ ১৬৫
Time View
Update :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
Share
প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে সাক্ষাৎ করতে পারেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এই সাক্ষাতের কথা রয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এখনো বিষয়টি নিশ্চিত করা হয়নি। দলের একটি সূত্রজানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি- বিশেষ করে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়টি আলোচনা হতে পারে। বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপির আরও একাধিক নেতা যুক্ত হতে পারেন বলে বিএনপি একটি সূত্র জানিয়েছে।
230
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এই সাক্ষাতের কথা রয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এখনো বিষয়টি নিশ্চিত করা হয়নি।
দলের একটি সূত্রজানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি- বিশেষ করে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়টি আলোচনা হতে পারে।
বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপির আরও একাধিক নেতা যুক্ত হতে পারেন বলে বিএনপি একটি সূত্র জানিয়েছে।