• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

প্রশাসনের অবস্থা উদ্বেগজনক, কেউ কাউকে মানছে না: ফয়জুল করিম

Reporter Name / ২১৩ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

255
বর্তমানে প্রশাসনের অবস্থা উদ্বেগজনক। কেউ কাউকে মানছে না, জনগণের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। তিনি বলেন, ‘দেশকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি প্রশাসনের নিরপেক্ষতা, সরকারি প্রটোকল প্রয়োগ ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে গভীর শঙ্কাও প্রকাশ করেন।
তিনি বলেন, ‘নির্দিষ্ট কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করা হলে অন্য দলগুলো অবজ্ঞার শিকার হয়, যা প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করে এবং বৈষম্যের সৃষ্টি করে।’
প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বিগত সময়ের নির্বাচন কমিশনারদের পরিণতি সবাই দেখেছে। অপমান ও অপদস্থ হওয়ার নজির রয়েছে। ভবিষ্যতে কোনো সিইসি যেন মব সৃষ্টির শিকার না হন, সেটিই তিনি প্রত্যাশা করেন।’
পাশাপাশি আগামী নির্বাচনে পেশিশক্তি, কালো টাকা ও হুমকি-ধামকি যেন কোনোভাবেই ব্যবহার না হয়-সেদিকে কঠোর নজর দেওয়ার দাবি জানান তিনি।
সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে মুফতি ফয়জুল করিম বলেন, ‘সাংবাদিকরা দেশের মুখপাত্র, কণ্ঠ ও বিবেক। যে দেশে সাংবাদিকরা নিরপেক্ষ থাকে, সে দেশ সঠিক পথে এগোয়। কিন্তু সাংবাদিকরা নিরপেক্ষতা হারালে দেশ ভালোভাবে চলতে পারে না।’
তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘দোষীকে দোষী এবং নির্দোষকে নির্দোষ বলার সাহস দেখাতে হবে; কালোকে সাদা বা সাদাকে কালো বলার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।’
মুফতি ফয়জুল করিম বলেন, ‘সরকারি প্রটোকল দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট আইন-কানুন রয়েছে। অথচ অনেক ক্ষেত্রে সেই আইনগত পর্যায়ে না পৌঁছেও সরকারি প্রটোকল দেওয়া হচ্ছে, যা দেশের বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক কি না- তা নিয়েও সংশয় রয়েছে। এতে ভবিষ্যতে প্রশাসন কোন দিকে ঝুঁকে পড়ে কি না, সে বিষয়েও আশঙ্কা তৈরি হচ্ছে।’
তিনি বলেন, দুদকের চেয়ারম্যানসহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির বক্তব্য একটাই- দুর্নীতিবাজদের নির্বাচিত করে দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব নয়। এই বার্তাটি সাংবাদিকদের কলমে ও বক্তব্যে বারবার তুলে ধরলে জনগণ সচেতন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আগামী নির্বাচনে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি এই অবস্থান জনগণ, সাংবাদিক ও রাষ্ট্রীয় পর্যায়ের সবার একক বক্তব্য হয়, তাহলে বাংলাদেশ দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করবে এবং দেশ গঠনের পথে এগিয়ে যাবে।
সভায় বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, হুমায়ুন কবিরসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd