• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে ন্যস্ত: মির্জা ফখরুল এমসি কলেজ ছাত্রাবাসে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল ছড়িয়ে পড়েছে রোনালদো-জর্জিনার বিয়ের আমন্ত্রণপত্র, আসল নাকি গুঞ্জন? টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেওয়া হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার রেল সচিবকে নিয়ে জাফলংয়ে মন্ত্রী আরিফ সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা বি*ক্ষো*ভ মিছিল জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় দেওয়া হবে না: অ্যাডভোকেট জুবায়ের দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও ওসামার নাম পরকীয়ার দায়ে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ককে অব্যাহতি কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস বিকৃত ভিডিও ছড়ানোর অভিযোগে এমপি নাসেরের আইনি পদক্ষেপ ফের এনসিপির গাড়িবহরে হামলা, আহত পাটোয়ারী দৈনিক জালালাবাদ কোনো দলের নয়, জনগণের মুখপাত্র হিসেবে নীতির প্রশ্নে আপসহীন থাকুক- ডা. শফিকুর রহমান এমপি মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুলাউড়ার সাজু

ফের চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট

Reporter Name / ৪৫ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

104

দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট।

ম্যানচেস্টার থেকে ২৬৮ জন যাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি ২০৮)।

যাত্রীদের ২২৭ জন সিলেটে এবং ৪১ জন ঢাকায় নামেন।

রোববার (০৫ জুলাই) দুপুরে ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে যাত্রীদের অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরসহ অতিথিরা।

এর আগে শনিবার মোট ১৯২ জন যাত্রী নিয়ে ম্যানচেস্টারের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-২০৭)। ওই ফ্লাইটে ১৭১ জন  যাত্রী ছিলেন সিলেটের এবং ২১ জন ঢাকার।

এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টার প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পূরণ হলো। যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের প্রাণের দাবি পূরণে এ রুটটি ফের চালু করা হয়েছে।

এ দাবি বাস্তবে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (বিজি-২০৮) সকাল ১১টা ৫০ মিনিটে ম্যানচেস্টার থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এর আগেই বিমানবন্দরে ফ্লাইটটির যাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত হন শিল্প ও বাণিজ্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।

সংশ্লিষ্টরা বলছেন- যুক্তরাজ্যে বসবাসরত সিলেটিদের জন্য এ রুট শুধু একটি প্লেন-যোগাযোগ নয়, বরং এটি পরিবার-পরিজনের সঙ্গে সংযোগ, ব্যবসা-বাণিজ্য এবং আবেগের এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। ফলে ফ্লাইটটি পুনরায় চালু হওয়ায় যুক্তরাজ্য প্রবাসী সিলেটিদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

গত ২৯ জানুয়ারি যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টা এবং বিমান বাংলাদেশের পরিচালক ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন হুমায়ুন কবির।

বৈঠকে ফ্লাইটটি বন্ধ হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং রুটটি পুনরায় চালুর জন্য জোরালো দাবি উত্থাপন করা হয়। পরে জাতীয় নির্বাচনের মাত্র আট দিন আগে গত ৪ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির ঘোষণা দিয়েছিলেন, বিএনপি সরকার গঠন করলে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালু করা হবে।

নতুন সরকার গঠনের চার মাসের মাথায় এ প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর হুমায়ুন কবির বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে ধারাবাহিক সমন্বয় বজায় রাখেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর সদিচ্ছার ফলেই বহু প্রতীক্ষিত এ ফ্লাইটটি পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

ফ্লাইটটি পুনরায় চালুর খবরে প্রবাসী সিলেটিদের মধ্যে স্বস্তি, আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd