• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের ইরান-সমর্থিত হুথিরা এগোচ্ছে ‘বিদ্যুৎ গতিতে’, বিস্মিত বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পুলিশ’ প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশ সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন স্থগিত বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে স্বনির্ভরতার বিকল্প নেই-ড. নূরুল ইসলাম বাবুল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা

বড়লেখায় দুই মন্দিরে চুরি,থানায় অভিযোগ

Reporter Name / ৬৪২ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫

693

রেদওয়ান আহমদ,বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাখিয়ালা গ্রামে শ্রীশ্রী উদ্ধব ঠাকুরের আখড়ার দুটি মন্দিরে চুরি হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। চোররা মন্দিরের দরজার কড়া ভেঙে স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ ৬৮ হাজার টাকার মালপত্র নিয়ে গেছে দাবি করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে কোনো একসময় এই ঘটনা ঘটেছে উল্লেখ করে গতকাল শুক্রবার মন্দির কমিটির সভাপতি মঞ্জু লাল দে এ লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৫টার দিকে শ্রীশ্রী উদ্ধব ঠাকুরের আখড়ার সেবায়েত সমীরণ চন্দ্র দাস তাকে ফোনে জানান, মন্দিরের দুটি দরজার কড়া ভাঙা এবং ভেতরে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে তিনি কমিটির অন্য সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, অজ্ঞাতপরিচয় চোরেরা দুটি মন্দিরের দরজার কড়া ভেঙে মন্দিরে প্রবেশ করে মূল্যবান মালপত্র নিয়ে গেছে। সেবায়েত সমীরণ চন্দ্র দাস জানান, তিনি প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ৯টার দিকে পূজা-অর্চনা শেষে মন্দির তালাবদ্ধ করে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন।

শুক্রবার ভোরে পূজার প্রস্তুতির জন্য মন্দিরের তালা খুলতে গিয়ে দরজার কড়া ভাঙা দেখতে পান। চোররা রাত ২টা থেকে ৫টার মধ্যে যে কোনো সময় মন্দিরে ঢুকে চুরি করেছে। তবে মন্দির ও প্রতিমা ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।

সমীরণ চন্দ্র দাসের দাবি, চুরি হওয়া মালপত্রের মধ্যে তিনটি স্বর্ণের চূড়া, দুটি স্বর্ণের বাঁশি, তিনটি স্বর্ণের নূপুর, একটি স্বর্ণের হার, একটি স্বর্ণের লকেট, একটি স্বর্ণের তুলসীপাতা, কাসার ঘণ্টা, করতাল, বালতি, থালা ও চারটি পিতলের মূর্তি। এসব মালপত্রের মূল্য প্রায় ৪ লাখ ৬৮ হাজার টাকা। এ বিষয়ে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার জানান, তিনি অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd