• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

বড়লেখায় ১৩ বছর আগে জামায়াত কর্মী হ ত্যা মামলায় জামায়াত নেতা গ্রেফতার!

Reporter Name / ১২৪ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

215

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ২০১৩ সালের জামায়াত কর্মী হত্যা মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে জামায়াতে ইসলামীর নেতা ও প্রবাসী ব্যবসায়ী খিজির আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। জামায়াত কর্মীর হ ত্যা মামলায় জামায়াত নেতা আটকের খবরে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।

শুক্রবার (১৯ জুন) রাত প্রায় ১১টার দিকে উপজেলার হাজীগঞ্জ বাজারের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর বড়লেখায় সংঘটিত সহিংস ঘটনাকে কেন্দ্র করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই ঘটনায় জামায়াতের কর্মী লোকমান আহমদের মৃত্যুর পর পুলিশ বাদী হয়ে খিজির আহমদসহ ৬৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করে।

পরিবারের দাবি, খিজির আহমদ দীর্ঘদিন ধরে কাতারে ব্যবসার সঙ্গে জড়িত এবং বেশ কয়েক বছর ধরে প্রবাসে অবস্থান করছেন। তার ছোট ভাই তারেক আহমদ বলেন, “আমার ভাই দীর্ঘদিন ধরে কাতারে ব্যবসা করছেন। ২০১৩ সালের একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।”

এ বিষয়ে বড়লেখা উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম বলেন, “খিজির আহমদ দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও এলাকার একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। বহু বছর আগের একটি মামলায় তাকে গ্রেফতার করা দুঃখজনক। আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি।”

খিজির আহমদের গ্রেফতারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন ব্যক্তি প্রতিক্রিয়া জানিয়েছেন। তার সমর্থকরা দ্রুত মুক্তির দাবি জানিয়ে ঘটনাটিকে রাজনৈতিক হয়রানির অংশ বলে উল্লেখ করেছেন।

তবে পুলিশ বলছে, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, “জিআর নং ৬২/২০১৩, মামলা নং-২৭ (তারিখ ২৮-০২-২০১৩)-এর গ্রেফতারি পরোয়ানা থাকায় খিজির আহমদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd