• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুলাউড়ার সাজু হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন শ্রীলেখা সেউতা দিয়ে স্পেনে ঢুকেছে ৬০ হাজার অভিবাসী, ৩৪ জনের মৃত্যু ‘শহীদদের রক্তে ভেজা এই জমিনে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই’ কোর্টপয়েন্টে সিলেট মহানগর জামায়াতের গণমিছিল কাল সিলেটে দিশারী শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : মহানগর জামায়াতের দোয়া মাহফিল পরিবহন শ্রমিকরা চাঁদাবাজদের হাতে নাজেহাল হচ্ছেন: বিরোধীদলীয় নেতা অনিয়মের বিরুদ্ধে কথা বলেই যাবো সিলেট মহানগর জামায়াতের দোয়া মাহফিল জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি আটক অস্ত্র ছাড়বে হামাস, সেনা সরাবে ইসরায়েল সুরমা নদীতে ভাসছিল অজ্ঞাত মরদেহ ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ চাঁদার লাখ লাখ টাকা যেভাবে সংগ্রহ করতেন সন্ত্রাসী ডেভিড ইমন মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার পরাশক্তির শক্তি বনাম দুর্বল রাষ্ট্রের কৌশল: যুক্তরাষ্ট্র – ইরান সংঘাতের নতুন পাঠ জুমার আজানের পর যে কাজগুলো করা নিষেধ অস্ট্রেলিয়ায় শান্তর ‘মিশন রেসপেক্ট’ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের নগর ব্যবস্থাপনা যাচাই করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ, তীব্র উত্তেজনা

Reporter Name / ২২৭ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

203

ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। নিয়মিত টহল ও দায়িত্ব পালনের সময় দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ ওই জওয়ানের নাম বিপিন কুমার (৩৫)। তিনি বিএসএফের ৯৭নং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

এদিকে বিএসএফ জওয়ানের গুলিবিদ্ধ হওয়ার এই ঘটনায় সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। সূত্রের খবর, গুলিবিদ্ধ হওয়ার পর ওই বিএসএফ জওয়ানকে সঙ্গে সঙ্গেই সহকর্মীরা উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ধর্মনগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্জী সাংবাদিকদের জানান, বিএসএফের আহত ওই জওয়ানের শরীরে আগ্নেয়াস্ত্রের দুটি জখম পেয়েছেন তারা। তার অবস্থা ক্রিটিক্যাল, তবে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থা মোটামুটি স্ট্যাবল হয়েছে। বর্তমানে জিবি হাসপাতালে আহত জওয়ানের চিকিৎসা চলছে।

এ বিষয়ে বিএসএফের স্থানীয় দপ্তর বা দিল্লির সদর দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে এই ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বিএসএফ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং গোটা বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে তদন্ত শুরু হয়েছে।অবশ্য কীভাবে এই গুলিবর্ষণের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd