বিএনপির কাছে নতিস্বীকার করে ১ দিনে দুই নির্বাচন দিয়েছে অন্তর্বর্তী সরকার-জামায়াত আমির
Reporter Name
/ ৫
Time View
Update :
সোমবার, ৯ মার্চ, ২০২৬
Share
বিএনপির কাছে নতিস্বীকার করে ১ দিনে দুই নির্বাচন দিয়েছে অন্তর্বর্তী সরকার-জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুইটি নির্বাচনের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার। রবিবার (৮ মার্চ) বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির আয়োজিত এক ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। জামায়াত আমির বলেন, সাম্প্রতিক নির্বাচনে সাধারণ মানুষ যে ভোট দিয়েছেন, চূড়ান্ত ফলাফলে তার সঠিক প্রতিফলন দেখা যায়নি। এ বিষয়ে সরকারের প্রতি জনগণের প্রত্যাশা বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি। ডা. শফিকুর রহমান বলেন, দেশ পরিচালনায় জনগণের চাওয়ার প্রতিফলন না ঘটলে গণপ্রতিরোধ গড়ে তোলা হতে পারে। ইফতার মাহফিলে অংশ নিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করে বলেন,...
8
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুইটি নির্বাচনের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার। রবিবার (৮ মার্চ) বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির আয়োজিত এক ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
জামায়াত আমির বলেন, সাম্প্রতিক নির্বাচনে সাধারণ মানুষ যে ভোট দিয়েছেন, চূড়ান্ত ফলাফলে তার সঠিক প্রতিফলন দেখা যায়নি। এ বিষয়ে সরকারের প্রতি জনগণের প্রত্যাশা বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, দেশ পরিচালনায় জনগণের চাওয়ার প্রতিফলন না ঘটলে গণপ্রতিরোধ গড়ে তোলা হতে পারে।
ইফতার মাহফিলে অংশ নিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করে বলেন, বিএনপি সংসদ সংস্কার পরিষদের শপথ না নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছে।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও অতিথিরা উপস্থিত ছিলেন।