• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী

বিএনপি ক্ষমতায় গেলে সর্বস্তরের মানুষের উন্নয়ন করা হবে-ইলিয়াসপত্মী লুনা

Reporter Name / ৪০৩ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

214

বিশ্বনাথ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ইলিয়াসপত্মী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ধানের শীষের প্রার্থীদের বিজয়ের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের উন্নয়ন করা হবে। বিএনপি উন্নয়নের রাজনীতি করে। আর তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১দফায় বাস্তবায়ন আগামীর সুন্দর ও দেশ গঠনের সব বিষয় তুলে ধরেছেন। বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈষম্য করা হবে না, বরং সিলেট-২ আসনের সকল উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়িত হবে স্থানীয় সকল জনপ্রতিনিধিদের সাথে নিয়েই। তাই দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে আবারও ক্ষমতায় আনতে হবে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের নতুন বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে উপজেলার ৮টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। তিনি আরোও বলেন, এম ইলিয়াস আলী এমপি থাকাকালীন সময়ে সিলেট-২ (বিশ্বনাথ, বালাগঞ্জ, ওসমানীনগর) আসনের ব্যাপক উন্নয়ন করেছেন। কিন্তু দুঃখের বিষয় তিনি যতগুলো সড়ক করে ছিলেন, সেগুলো গত ১৭ বছরেও কোনো সংস্কারও করা হয়নি। তাই ইতি মধ্যে সবগুলো সড়কের তালিকা করে আমরা পাঠিয়েছি। সিলেটের এক্সচেঞ্জের সাথে আলাপ হয়েছে। গত সপ্তাহে বিশ্বনাথ উপজেলার ৬টি সড়ক ও ওসমানীনগর উপজেলার ৪টি সড়ক সংস্কারের জন্য অনুমোদন হয়েছে। বাকিগুলোও দ্রুত অনুমোদন হবে।

উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খানের সভাপতিত্বে ও অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বারদের মধ্যে শানুর আহমদ, আব্দুর রুপ, গোলাম হোসেন, নজরুল ইসলাম আজাদ, তাজুল ইসলাম, সফিকুল ইসলাম, নূর মিয়া, তানভীর হোসেন, নাজিম উদ্দিন রাহিন, শামীম আহমদ ও সোনাবান বিবি
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন রামপাশা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার আফিজ আলী ও স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার। এসময় অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহজাহান প্রমুখ’সহ উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd