• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুলাউড়ার সাজু হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন শ্রীলেখা সেউতা দিয়ে স্পেনে ঢুকেছে ৬০ হাজার অভিবাসী, ৩৪ জনের মৃত্যু ‘শহীদদের রক্তে ভেজা এই জমিনে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই’ কোর্টপয়েন্টে সিলেট মহানগর জামায়াতের গণমিছিল কাল সিলেটে দিশারী শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : মহানগর জামায়াতের দোয়া মাহফিল পরিবহন শ্রমিকরা চাঁদাবাজদের হাতে নাজেহাল হচ্ছেন: বিরোধীদলীয় নেতা অনিয়মের বিরুদ্ধে কথা বলেই যাবো সিলেট মহানগর জামায়াতের দোয়া মাহফিল জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি আটক অস্ত্র ছাড়বে হামাস, সেনা সরাবে ইসরায়েল সুরমা নদীতে ভাসছিল অজ্ঞাত মরদেহ ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ চাঁদার লাখ লাখ টাকা যেভাবে সংগ্রহ করতেন সন্ত্রাসী ডেভিড ইমন মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার পরাশক্তির শক্তি বনাম দুর্বল রাষ্ট্রের কৌশল: যুক্তরাষ্ট্র – ইরান সংঘাতের নতুন পাঠ জুমার আজানের পর যে কাজগুলো করা নিষেধ অস্ট্রেলিয়ায় শান্তর ‘মিশন রেসপেক্ট’ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের নগর ব্যবস্থাপনা যাচাই করলেন প্রধানমন্ত্রী

বিএনপি থেকে রুমিন ফারহানাসহ ৯ নেতা বহিষ্কার

Reporter Name / ১৬৫ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

248

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা ও দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেয়ার জন্য ৯ জন কেন্দ্রীয় নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব,  সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) ও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd