• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

বিএনপি প্রার্থীর পুজি হচ্ছে অর্থ,আমার পুজি জনগণ:গিয়াস উদ্দিন

Faiyaz Hasan Rafat / ২২৫ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
Screenshot

330

নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী (ফুটবল) ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে উদ্দেশ্য করে বলেছেন, তিনি কোনোদিন স্কুলে গিয়েছেন কিনা জানিনা। পড়ালেখা করেছেন কিনা জানিনা। তাহলে দল থেকে যে মনোনয়ন পেল, সবাই বলে সে যোগ্য এজন্য পেয়েছে। আমিও স্বীকার করি সে যোগ্য এজন্যই মনোনয়ন পেয়েছে। আমরা পাই নাই, আমাদের যোগ্যতা নাই। তার যোগ্যতা আপনাদের কাছে বলি। উনার যোগ্যতা হলো— লুটপাট করে, চাঁদাবাজি করে, মানুষের জমি দখল করে, বাড়ি দখল করে অনেক অর্থ সম্পদ কামিয়েছে। অর্থের বিনিময়ে আজকে সে মনোনয়ন নিয়েছে। তার পুঁজি হচ্ছে অর্থ আর আমার পুঁজি হচ্ছে জনগণ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন বলেন, “আর আমরা পাইনি, কারণ অবৈধ অর্থ আমাদের নেই। আমরা মনোনয়ন কিনবো কিভাবে? আমরা সাতজনই এখানে ডিফল্ট হয়েছি। তার আছে অর্থ, আর আমার আছে জনগণ। আপনারা জনগণই আমার মাটি, আমার মানুষ। এ হলো আমার সম্পদ। সবচেয়ে বড় সম্পদ। এ সম্পদের ওপর বিশ্বাস করে দলীয় মনোনয়ন না পেয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি এ এলাকার অনেক মানুষের অনুরোধে। আপনারা যেখানে আমার শক্তি ও সাহস, সেখানে অর্থ কি কোনো বিষয় হতে পারে? আপনারা কি কেউ টাকা খেয়ে নির্বাচনে ভোট দেবেন? নিশ্চয় দেবেন না।”

তিনি আরও বলেন, “আপনাদের কাছে ভোট চাই এ এলাকার কোন না কোন নেতা বা ব্যক্তি আসবে। চাঁদাবাজি করে অনেক রকমের কথা আপনাদের কাছে বলবে। তারা আসবে, কারণ সেই অর্থবিত্ত মানুষের কাছ থেকে তারা অর্থ পাবে। আর আপনারা ভোট বিক্রি করে সেই অর্থকে হালাল করতে চাইবে। কাজেই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এরা আসবে এদের স্বার্থের জন্য। আশা করি আপনারা সিদ্ধিরগঞ্জের মাটিকে কলঙ্কিত করবেন না।”

নির্বাচনী জনসভায় ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি মাজেদুল ইসলাম, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, হোসেন সরদার, আব্বাস মিয়া, হাজী হাফিজ উদ্দিন, আব্দুল খালেক, আবুল হোসেন, হাজী মফিজ উদ্দিন, ইমাম আলী ও ওমর আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd