• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ

‘বিএফসি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমী’র অনুশীলন মাঠের উদ্বোধন

Reporter Name / ২৭৬ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

174

বিশ্বনাথ প্রতিনিধি

‘কেক কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে’ সিলেটের বিশ্বনাথে ‘বিএফসি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমী’র অনুশীন মাঠের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে পৌর শহরের চান্দশীকাপন গ্রাম এলাকায় (মর্নিং স্টার একাডেমী সংলগ্ন) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএফসির অনুশীলন মাঠের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ্যাডমিনিস্ট্রেটর টেকনিক্যাল ডিপার্টমেন্ট ডিরেক্টর মাহবুব আলম পলো। উদ্বোধকের বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার কোচ ও তারকা গোলরক্ষক এবং দক্ষিণ এশিয়ার সাফ টুর্ণামেন্টের সর্বাধিক অংশগ্রহণকারী খেলোয়াড় বিপ্লব ভট্টাচার্য্য।
বিএফসি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমী’র সভাপতি ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি আরকুম আলীর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট ডিস্ট্রিক ফুটবল এসোসিয়েশনের সদস্য আজিজুর রহমান মিটন, সুনামগঞ্জ জেলা ফুটবল দলের প্রধান কোচ রুহুল আমিন রাহুল, সিলেট বিভাগীয় অনুর্ধ্ব-১৭ ফুটবল দলের কোচ সালা উদ্দিন আহমদ রাজু, বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিএফসি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমীর প্রধান কোচ হাবিবুর রহমান রিপন, বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি তারেক আহমদ খজির, বিএফসি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমী’র বাংলাদেশ শাখার উপদেস্টা মন্ডলীর সদস্য আলমগীর হোসেন, সহ সভাপতি মুহিব উদ্দিন সুজেদ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএফসি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমীর বাংলাদেশ কমিটির সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ। এসময় অনুষ্ঠানে বিএফসি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমীর কর্মকর্তা-খেলোয়াড় ও ক্রীড়া ব্যক্তিত্ব’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd