• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

বিকেল ৫টার মধ্যে যাঁরা আসবেন, তাঁদের মনোনয়নপত্র নেওয়া হবে: ঢাকা বিভাগীয় কমিশনার

Reporter Name / ২৩৫ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

340

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আজ সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সকাল থেকেই ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম শান্তিপূর্ণভাবে চলছে। এই তথ্য জানিয়েছেন ঢাকা বিভাগের কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি বলেছেন, আজ বিকেল পাঁচটার মধ্যে যাঁরা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে প্রবেশ করবেন, তাঁদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে।

বেলা দেড়টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এ সময় তিনি বলেন, ‘সকাল থেকে লক্ষ করছি, প্রার্থীরা শৃঙ্খলার সঙ্গে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। বিকেল পাঁচটা পর্যন্ত এ কার্যক্রম চলবে। আমরা প্রার্থীদের পরামর্শ দিয়েছি, যেন মনোনয়ন জমার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।’

মনোনয়নপত্র জমার সংখ্যা সম্পর্কে জানতে চাইলে বিভাগীয় কমিশনার বলেন, ‘এখনো চূড়ান্ত হিসাব হয়নি। বিকেল পাঁচটার পর এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব। পাঁচটার মধ্যে যাঁরা আমাদের কম্পাউন্ডে প্রবেশ করবেন, তাঁদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে।’

ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। আজ দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে
ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। আজ দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়েছবি: প্রথম আলো

একই সময়ে একাধিক প্রার্থী মনোনয়ন জমা দিতে এলেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রয়েছে বলে উল্লেখ করেন বিভাগীয় কমিশনার। তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রে দেখা গেছে, দুই-তিনজন প্রার্থী একসঙ্গে হলে প্রবেশ করছেন। জুনিয়র-সিনিয়রদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্মানবোধ ও সহযোগিতার দৃশ্য আমাদের আশাবাদী করছে। এ ধারা বজায় থাকলে নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।’

সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি বলেন, বিপুলসংখ্যক গণমাধ্যমের উপস্থিতি প্রমাণ করে, নির্বাচন নিয়ে তাঁদের আগ্রহ ও নজরদারি রয়েছে। গণমাধ্যম সজাগ থাকলে যেকোনো অপতৎপরতা মোকাবিলা করা সম্ভব হবে।

মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থী ও তাঁদের সমর্থকেরা। আজ দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে
মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থী ও তাঁদের সমর্থকেরা। আজ দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়েছবি: প্রথম আলো

সার্বিক নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, আপাতত বড় কোনো ঝুঁকি নির্বাচন কমিশনের দৃষ্টিতে নেই। আচরণবিধি কঠোরভাবে মানার বিষয়ে প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে নির্দেশনা দেওয়া হবে।

ঢাকা শহরে পোস্টার ও দেয়াললিখন অপসারণের বিষয়ে শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, তফসিল ঘোষণার পর থেকেই ঢাকার দুই সিটি করপোরেশন নিয়মিত পরিষ্কার কার্যক্রম চালাচ্ছে। কোথাও অনিয়মের খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।নির্বাচনসংক্রান্ত আইন লঙ্ঘনের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান ঢাকার বিভাগীয় কমিশনার। তিনি বলেন, প্রতিটি আসনে দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নির্বাচন অনুসন্ধান কমিটিও কাজ করছে। নির্বাচনসংশ্লিষ্ট কোনো অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd