• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গাজায় ২০২৩ সালের পর এতিম হয়েছে ৬০ হাজারেরও বেশি শিশু পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন—এটা হতে পারে না, বললেন হাসনাত হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা মিরাজ বাদ, সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক লিটন ওসমানীনগরে এনসিপির পদযাত্রা ঘিরে শঙ্কা, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভিবাসন প্রক্রিয়া টেকসইয়ে গুরুত্বারোপ ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াত এমপি এখনো পুড়ছে সিলেট, যেমন থাকবে বুধবারের আবহাওয়া হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী কাটছে না মোদির ‘তেলাপোকা’ ভয়! টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী

বিজেপির ভোট ইতিহাসই কি শ্রীংলার বক্তব্যের জবাব দেয়?

Reporter Name / ১৬১ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

224

বিজেপি সরকারের চাকরি করা সাবেক রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রীংলা বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশে স্বাভাবিকভাবে সরকার গঠন করতে পারবে না। কারণ, জামায়াতের ভোট নাকি মাত্র ৭%। জামায়াত নিয়ে ভারতের অস্বস্তি ও দাদাগিরি হারানোর আশঙ্কায় একরাশ হতাশাই যেন তাঁর বক্তব্যে প্রকাশ পেয়েছে। আসুন দেখি, শ্রীংলার দল বিজেপির ভোটের ইতিহাস কী বলে।

১৯৮৪ সালের লোকসভা নির্বাচনে ভারতের বর্তমান সরকারি দল বিজেপি ৫৪১টি আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে ২২৯টিতে। বিজেপি আসন পায় ২টি।। দলের প্রধান অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করে সেবার তারা মোট ভোট পায় ৭.৭৪%।

পরেরবার, তথা ১৯৮৯ সালে, ২২৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আসন পেয়েছিল ৮৫টি। আর ভোটের পরিমাণ ছিল ১১.৩৬%।

১৯৯৬ সালের নির্বাচনে বিজেপি ভোট পায় ২০.২৯% এবং আসন লাভ করে ১৬১টি। সেবার তারা প্রথমবারের মতো সরকার গঠন করে। তার ধারাবাহিকতায় সেই বিজেপি বর্তমানে টানা ৩ বার বিজয়ী হয়ে সরকারে আছে। সর্বোচ্চ ভোটপ্রাপ্তির পরিমাণ ৩৭.৪৬% (২০১৯ সালে)।

এখন কথা হলো—১৯৮৪ সালে ২টি আসন লাভ করা বিজেপি যদি মাত্র ১২ বছরের ব্যবধানে (১৯৯৬ সালে) সরকার গঠন করতে পারে, তাহলে ১৯৯১ সালেই ১৮ আসন লাভ করা জামায়াত ৩৫ বছর পর এসেও বাংলাদেশে সরকার গঠন করতে পারবে না কেন?

বিভিন্ন জরিপে তো দেখাই যাচ্ছে, জামায়াতের বর্তমান ভোট ৩০–৩৫%-এর মতো। সমাবেশগুলোতে নিজেদের টাকা খরচ করে লাখে লাখে মানুষ উপস্থিত হচ্ছে। এর পেছনে রয়েছে ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ভারতের তৈরি স্বৈরাচারের বিরুদ্ধে ফাঁসির মঞ্চে গিয়েও নির্ভীকচিত্তে আধিপত্যবাদ-বিরোধী লড়াইয়ের স্বর্ণালি ইতিহাস। রয়েছে ৩৬ জুলাইয়ের অভ্যুত্থানে অভূতপূর্ব ও জাতির চাহিদা অনুযায়ী সময়োপযোগী গৌরবোজ্জ্বল ভূমিকা।

একদিকে একজন এমবিবিএস ডাক্তার ও শত শত ডাক্তার তৈরির কারিগর, আর অন্যদিকে একজন ইন্টার পাস নেতা। আপাদমস্তক দুর্নীতি ও চাঁদাবাজিতে নিমজ্জিত এবং নিজ দলের নেতা-কর্মীদের ওপর নিয়ন্ত্রণহীন একটি দল বনাম সততা ও নৈতিকতায় পরীক্ষিত এবং সুসংগঠিত একটি দল। দেশের ১২ কোটি ভোটার সব জানে এবং দেখছে। সে অনুযায়ী এবার তারা তাদের আমানত হস্তান্তর করবে, ইনশা আল্লাহ।

দাদারা, জ্বালা কোথায় আমরা বুঝি। গোলামির নয়, এখন আজাদির দিন। দাদাগিরি বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ১৮ কোটি মানুষের ইচ্ছা ও পছন্দের প্রতি সম্মান জানানোর জন্য প্রস্তুত হও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd