• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এমবাপ্পের জোড়া গোল, ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় বঞ্চিত প্রকৃত কৃষকরা ৭০০ বছরের রীতি ভেঙে শাহজালাল মাজারে চলছে প্রকাশ্যে টাকা গণনা এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী আকস্মিক পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসায়ীরা বড়লেখায় ১৩ বছর আগে জামায়াত কর্মী হ ত্যা মামলায় জামায়াত নেতা গ্রেফতার! উঠানে বাবার লাশ, সম্পত্তির জন্য সন্তানদের সংঘর্ষ ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত ঢলে তলিয়ে গেছে সাদাপাথর পর্যটন কেন্দ্র, বন্ধ ঘোষণা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, সিলেটজুড়ে বন্যার শঙ্কা বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ প্রতিষ্ঠার হুঁশিয়ারি জার্মানি-আইভরি কোস্টের হাইভোল্টেজ লড়াই

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

4

বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড প্রেস অফিসার খালেদ চৌধুরী।

জামায়াত সূত্র জানায়, বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশে নির্বাচন-পরবর্তী সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বিনিয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতেও বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। একই সঙ্গে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলেও তারা আশা প্রকাশ করেন।

বৈঠকে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের ইতিবাচক ভূমিকার গুরুত্ব নিয়েও আলোচনা হয়। বিরোধীদলীয় নেতা রাষ্ট্রদূতকে তাঁর সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান এবং গ্রিন এনার্জি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে সুইজারল্যান্ডকে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনাকালে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd