• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে ন্যস্ত: মির্জা ফখরুল এমসি কলেজ ছাত্রাবাসে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল ছড়িয়ে পড়েছে রোনালদো-জর্জিনার বিয়ের আমন্ত্রণপত্র, আসল নাকি গুঞ্জন? টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেওয়া হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার রেল সচিবকে নিয়ে জাফলংয়ে মন্ত্রী আরিফ সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা বি*ক্ষো*ভ মিছিল জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় দেওয়া হবে না: অ্যাডভোকেট জুবায়ের দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও ওসামার নাম পরকীয়ার দায়ে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ককে অব্যাহতি কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস বিকৃত ভিডিও ছড়ানোর অভিযোগে এমপি নাসেরের আইনি পদক্ষেপ ফের এনসিপির গাড়িবহরে হামলা, আহত পাটোয়ারী দৈনিক জালালাবাদ কোনো দলের নয়, জনগণের মুখপাত্র হিসেবে নীতির প্রশ্নে আপসহীন থাকুক- ডা. শফিকুর রহমান এমপি মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুলাউড়ার সাজু

বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসলেন তারেক রহমান

Reporter Name / ১৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

204

দেশে ফিরেই রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনাস্থলে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তিনি মঞ্চে ওঠেন। সেখানে তার জন্য বরাদ্দ রাখা বিশেষ চেয়ার সরিয়ে রেখে সাধারণ একটি চেয়ার টেনে বসেন। এরপর সামনে থাকা লাখো জনতার উদ্দেশে হাত নাড়েন।

এর আগে লাখো জনতার মাঝ দিয়ে এগিয়ে যান সংবর্ধনা মঞ্চের দিকে। বিমানবন্দর থেকে তিনি রওনা দেন রাজধানীর ৩০০ ফিট এলাকার সংবর্ধনাস্থলে। রাস্তায় উপস্থিত বিপুল জনতার ঢল মধ্য দিয়ে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনাস্থলে এগিয়ে যায় তারেক রহমানের বাস। পরে মঞ্চে ওঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এ সময় বিএনপির নেতাকর্মীরা প্ল্যাকার্ড, ব্যানার ও ফুল হাতে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকেন। তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা-স্বাগতম’, ‘দেশনেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দেন। তারেক রহমানও বাসের মধ্যে থেকে হাত নেড়ে অভিবাদন জানাতে জানাতে এগিয়ে আসেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় দেশে প্রত্যাবর্তন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্বজন ও দলের সিনিয়র নেতারা। পরে বিমানবন্দর থেকে পূর্বাচলে ৩০০ ফুটে গণসংবর্ধনাস্থলের দিকে রওনা দেন। বিমানবন্দর থেকে বেরিয়ে এসে লাগোয়া বাগানে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এ সময় তিনি একমুঠো মাটি হাতে তুলে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd