• বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এমবাপ্পের জোড়া গোল, ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় বঞ্চিত প্রকৃত কৃষকরা ৭০০ বছরের রীতি ভেঙে শাহজালাল মাজারে চলছে প্রকাশ্যে টাকা গণনা এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী আকস্মিক পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসায়ীরা বড়লেখায় ১৩ বছর আগে জামায়াত কর্মী হ ত্যা মামলায় জামায়াত নেতা গ্রেফতার! উঠানে বাবার লাশ, সম্পত্তির জন্য সন্তানদের সংঘর্ষ ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত ঢলে তলিয়ে গেছে সাদাপাথর পর্যটন কেন্দ্র, বন্ধ ঘোষণা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, সিলেটজুড়ে বন্যার শঙ্কা বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ প্রতিষ্ঠার হুঁশিয়ারি জার্মানি-আইভরি কোস্টের হাইভোল্টেজ লড়াই

বিশ্বনাথে জাতীয়তাবাদী ঐক্য ফোরাম ফ্রান্স এর কমিটি গঠন

Reporter Name / ১৬০ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

111

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে উপজেলার ফ্রান্স প্রবাসীদের নিয়ে গঠিত ‘জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য ফোরাম’র কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) স্থানীয় সময় বিকাল ৫ টায় ফ্রান্সের রাজধানী প‍্যারিসে বাংলাদেশী অধ্যুষিত এলাকা গার্দুনদস্হ‍্য ফুলকলি রেস্টুরেন্টে ফ্রান্সে অবস্থানরত বিশ্বনাথ উপজেলার সাবেক বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক নেতা ফারুক আহমেদকে সভাপতি, সাবেক যুবদল নেতা নজির আহমদকে সিনিয়র সহ সভাপতি, সাবেক যুবদল নেতা এরশাদ হোসেনকে সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ছাত্রদল নেতা এনামুল হক এনামকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা শামীম আহমদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য ফোরাম ফ্রান্স এর আংশিক কমিটি গঠন করা।

সভায় সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী’কে ফিরে পাওয়ার আন্দোলন আরো বেগবান করা এবং আসন্ন জাতীয় নির্বাচনে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনাকে ধানের শীষের প্রার্থী হিসেবে পেতে এবং তার জয় নিশ্চিত করার লক্ষ্যে দেশ-বিদেশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
এসময় ফ্রান্সে বসবাসরত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd