সিলেটের বিশ্বনাথে লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পরিচালক যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমান সাহেবের পক্ষ থেকে উপজেলার ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) বাদ জোহর মাদরাসার কনফারেন্স হলে ২০২৬ সালে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ২২ জন শিক্ষার্থীকে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মতিউর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাফিজুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মো. ফয়জুল হক, চ্যারিটি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাওলানা ফারুক আহমদ, চ্যারিটি সদস্য এখলাছ আহমদ ও সেবুল মিয়া।
এসময় আলহাজ্জ আজিজুর রহমান সাহেবের পক্ষ থেকে মাদ্রাসার ২২ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মো. ইয়াকুব আলী, চ্যারিটি সদস্য মো. তারেকুল ইসলাম শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ প্রমুখ।