• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

বিশ্বনাথে দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

Reporter Name / ১৭১ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

112

বিশ্বনাথ প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সভা কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়েছে। সভায় সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গোৎসব উদযাপন করার লক্ষ্যে নানান সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং সরকারি নির্দেশনামালা সবাইকে অবহিত করা হয়।

উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ওসমানীনগর সেনা ক্যাম্পের ইন-চার্জ ল্যাফটেনেন্ট শাহরিয়ার, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান, থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকন উদ্দীন, ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত এসও চিত্ত রঞ্জন বৈদ্য, পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১’র বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম জিয়াউর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু, যুগ্ম সম্পাদক কাজল মালাকার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, শ্রীশ্রী শনি মন্দির পূজা কমিটির সভাপতি বিজয় কুমার দেব, মদনপুর সূর্যোদয় সনাতন সংঘ পূজা কমিটির সভাপতি বিপ্লব দে।
সভায় বক্তারা বলেন, জগৎ’র মঙ্গলের জন্য সনাতন ধর্মালম্বীরা প্রতি বছর মনের মাধুর্য দিয়ে পূর্জা অর্চ্চনার মাধ্যমে মা দুর্গার কাছে প্রার্থনা করেন। তাই অতিথের ন্যায় এবারও যাতে সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে যাতে দূর্গোৎসব সম্পন্ন করা যায় সেজন্য সর্বমহলের সার্বিক সহযোগীতা প্রয়োজন। আইন শৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রাখার পাশাপাশি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়টি গূরুত্ব সহকারে দেখার জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের প্রতি জোরদাবী জানান নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd