• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রায়হান হত্যা: কোথায় আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই আকবর গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতুর দাবি, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের

বিশ্বনাথে স্বাস্থ্য কর্মকর্তাকে অপসারণের দাবীতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

Reporter Name / ২৫৫ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

165

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. দেলোয়ার হোসেন সুমনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও লুটপাটের অভিযোগে উপজেলাবাসীর ব্যানারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৪টার দিকে বিশ্বনাথ পৌর শহরের বিশ্বনাথ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপজেলাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আনিসুজ্জামান খাঁন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা প্রাপ্তির একমাত্র ভরসাস্থল। দারিদ্র পীড়িত এক বিরাট অঞ্চলের মানুষ প্রতিদিন স্বাস্থ্য সেবা পেতে এখানে ভীড় জমান। আর সেখানে ডা. দেলোয়ার হোসেন সুমন ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা’র দায়িত্ব গ্রহণের পর থেকে হাসপাতালের স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম পুরোপুরি ভেঙে পড়েছে। হাসপাতালে তীব্র ডাক্তার সংকঠ ও ঔষধের অভাবে রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। তাই বিশ্বনাথবাসীর স্বাস্থ্য সেবা পাওয়ার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে দ্রæত ডা. দেলায়ার হোসেন সুমনকে তার নিজ উপজেলাস্থ হাসপাতাল থেকে অপসারণের জোর দাবি তারই উপজেলাবাসীর। আর তা না হলে আগামী মাস থেকে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।

লিখিত বক্তব্যে তিনি আরোও বলেন, কয়েক মাস পূর্বে মহিলাদের জরায়ু মুখের ক্যান্সার পরীক্ষা কর্মসূচিতে ডা. দেলোয়ার হোসেন সুমন বিশ্বনাথের প্রায় কয়েক হাজার মহিলার জরায়ু পরীক্ষা হয়েছে বলে যে তথ্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভুয়া, মনগড়া ও বানোয়াট। তিনি বিভিন্ন উপায়ে মহিলাদের এনআইডি কার্ড সংগ্রহ করে ভুয়া তথ্য, একই মোবাইল নম্বর একাধিক মহিলার নামে দেখিয়ে এবং ভুয়া ঠিকানা ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হয়েছেন এবং জাতীয় পুরস্কারও পেয়েছেন। ডা. দেলোয়ার হোসেন সুমন ব্যক্তিগত চেম্বারে রোগী দেখাকে গুরুত্ব দেন এবং হাসপাতালে অনুপস্থিত থাকেন। নিজের ইচ্ছা মতো অফিসে আসেন। জরুরী বিভাগে ডাক্তার পাওয়া যায় না, অন্যান্য কর্মচারীরা জরুরী বিভাগ চালান। অফিস সহকারী আলী আহমদ (ভারপ্রাপ্ত ক্যাশিয়ার) অবৈধ অর্থ সংগ্রহে প্রধান ভ‚মিকা পালন করেন। বেতন থেকে পার্সেন্টেজ, নিয়োগ বাণিজ্য, ঘুষ, ঔষধ ক্রয়ে অনিয়ম, মালামাল বিক্রি, ভুয়া ভাউচার ইত্যাদির মাধ্যমে ডা. দেলোয়ার হোসেন সুমন ও আলী আহমদ বর্তমানে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। প্রতিদিন হাসপাতালে আসা রোগী ও তাদের অভিভাবকদের প্রতি তাদের খারাপ আচরণ, হুমকি-ধামকি যা উপজেলাবাসী অবগত আছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠক বশির আহমদ, ব্যবসায়ী আব্দুস শহিদ, মনির আহমদ, রজু মিয়া, চমক আলী, রাজন খাঁন প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. দেলোয়ার হোসেন সুমনের বিরুদ্ধে একই অভিযোগ এনে তার ‘অপসারণ’র দাবীতে গত ১.১০.২৫ইং তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটের সামনে প্রতিবাদ সভা করেন এলাকাবাসী এবং ৬.১০.২৫ইং তারিখে উপজেলাবাসীর ব্যানারে পৌর শহরের বাসিয়া সেতুর উপর মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর ৯.১০.২৫ইং তারিখে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একই দাবীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগে এলাকাবাসীর পক্ষে বিশ্বনাথ উপজেলার বর্তমান জনপ্রতিনিধি, রাজনীতিবিদ স্বাক্ষর করেনছন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd