• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ

বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name / ৫৩৫ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

348

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে পৌর শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে ‘বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন’র ২০২৪-২৫ ক্রীড়া মৌসুম কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাপক আলাপ-আলোচনা সাপেক্ষে সর্বসম্মতিক্রমে সংগঠনের বর্তমান কমিটি বিলুপ্ত করে ২০২৫-২৬ ক্রীড়া মৌসুমের নতুন কমিটি গঠনের লক্ষ্যে ১০ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা করা হয়।

২০২৫-২৬ ক্রীড়া মৌসুমের জন্য উপজেলার বিভিন্ন অঞ্চলের ১৪টি ক্রিকেট ক্লাব করছে। নতুন মৌসুমের কমিটির নেতৃত্বে আসার জন্য সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি মিছবাহ খান ও সহ সভাপতি আমির হামজা রুকেল এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এসোসিয়েশনের সাবেক অফিস সম্পাদক সুহাগ মিয়া ও উপজেলা ক্রিকেট দলের নাইম উদ্দিন (ছক্কা নাইম)। তবে সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম সাব্বির।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ.কের ট্রেজারার আবু শাহাদৎ মোহাম্মদ মনসুর। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার।

বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আরব শাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ টিপু’র পরিচালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি তারেক আহমেদ খজির, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি রাসেল আলী, সাবেক সিনিয়র সহ সভাপতি এম আহমদ আমিম, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আহমদ, লুৎফুর রহমান জুয়েল।
বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মিছবাহ খান, সহ সভাপতি আমির হামজা রুকেল, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, দশঘর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রুফু মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম উদ্দিন।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি ও বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরকে প্রধান করে ২০২৫-২৬ ক্রীড়া মৌসুমের নতুন কমিটি গঠনের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের সদস্যরা হলেন- হাজী দয়াল উদ্দিন তালুকদার, তারেক আহমদ খজির, শামসুল ইসলাম মোমিন, রাসেল আলী, ফখরুল আহমদ, লুৎফুর রহমান জুয়েল, আরব শাহ, শাহ টিপু, এ এম আমিম।
এসময় সভায় ক্রিকেট এসোসিয়েশনের কর্মকর্তা, খেলোয়াড়, আম্পায়ার-স্কোরার’সহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd